Homeফুটবলএবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল, আগামী দিনে ভাঙবেন মেসির রেকর্ড?

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল, আগামী দিনে ভাঙবেন মেসির রেকর্ড?

- Advertisement -spot_img

১৯ বছরে পা দিতে বাকি এখনও ৫ মাস। স্পেনের লামিন ইয়ামাল এর মাঝে যা নাম কুড়িয়েছেন, তার বয়সী সমসাময়িক আর কেউ এমন নাম কুড়াতে পারেননি।

আর সেটা যে লামিন শুধু শুধু অর্জন করেননি, সেটার প্রমাণই দিয়ে যাচ্ছেন দিনে দিনে। যেখানে তিনি এবার ছাড়িয়ে গেলেন লিজেন্ডারি ডিয়োগা আরমন্ড ম্যারাডোনাকে।

নাপোলসের লিজেন্ড ম্যারাডোনার পা পড়েছিল বার্সেলোনায়। বার্সেলোনার হয়ে সর্বমোট ৫৮ ম্যাচ খেলে এই আর্জেন্টাইন করেন ৩৮ গোল।

স্বল্প সময়ের ইম্প্যাক্ট দিয়েই লাল নীলদের ক্যারিয়ার শেষ করেন সাবেক বিশ্বকাপজয়ী এই তারকা। আর সেখানে এবার তাকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল গোলে ছাড়িয়ে গেলেন ম্যারাডোনাকে।

সর্বশেষ ম্যাচে গোল করে এমন কীর্তি করেন ইয়ামাল। কোপা দেল রে এর কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয় বার্সেলোনার। তবে সেখানেই জয়ের মুল ভিত্তি করে দেন ইয়ামাল, ৩৯ মিনিটে তার গোলেই লিড পায় বার্সেলোনা দল। ইয়ামালের ৩৯ মিনিটে করা গোলই তার হয় বার্সেলোনা ক্যারিয়ারের ৩৯তম গোল। আর সেখানেই রেকর্ডের পাতায় নাম লেখেন ইয়ামাল। ছাড়িয়ে যান আর্জেন্টাইন ডিয়োগা ম্যারাডোনার গোলকে।

গোল এসিস্টেও ম্যারাডোনার থেকে এগিয়ে লামিন ইয়ামাল। বার্সার জার্সিতে ৬৮ গোল এসিস্ট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টারের।

অপরদিকে এর মাঝে বার্সেলোনার জার্সিতে ৭৯ গোল এসিস্ট হয়ে গেছে লামিনের। যদিও লামিন ম্যাচ বেশি খেলেছেন, কিন্ত সেই ম্যাচ বেশি লামিন খেলেছেন মাত্র ১৮ বছর বয়সেই।

অর্থ্যাৎ নিজেকে ইঞ্জুরিমুক্ত ও ধরে রাখতে পারলে আগামী দিনে বড় কিছুই করতে পারবেন লামিন।

সেক্ষেত্রে লিওনেল মেসির রেকর্ডও যেতে পারেন ছাড়িয়ে। এর মাঝে বার্সেলোনার হয়ে ৭৯ গোল এসিস্ট করেন, এই বয়সে এমন পরিসংখ্যান ছিল না মেসির। যদিও এরপর নিজেকে ধরে রেখে এবং পারফর্ম করে নিজেকে ছাড়িয়ে গেছেন মেসি। ইয়ামালের সামনে সেই সুযোগ আছে, সেই পথেই আছেন তিনি

পেলে, ম্যারাডোনাদের পর মেসি রোনালদোরা এসেছে। ফুটবলে কেউই অবিনশ্বর নন, কেউই চুড়ান্ত নন। মেসি রোনালদোরা যেখানে শেষ করেছেন, লামিনদের শুরু সেখান থেকে। লামিনরা এবার কোথায় গিয়ে শেষ করেন, আগামী দিনে সেটাই দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here