ইঞ্জুরি, অপারেশন শেষ করে ফিট ছিলেন আগেই। কিন্ত এবার আর ঝুকি নিতে চাননি নেইমার।
সান্তোসের হয়ে পুর্ণ ফিট হয়েই আসতে চেয়েছিলেন মাঠে। সেই চাওয়া অনুসারে কাজটা করলেন নেইমার। আর সেখানেই অবশেষে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। চোট আর পুনর্বাসনের কঠিন সময় পেরিয়ে আবারও মাঠের সবুজ ঘাসে পা রাখতে প্রস্তুত নেইমার ।
আগামী ম্যাচের স্কোয়াডে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে। নেইমার মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আলো। তার ফেরাটা শুধু একটি নামের প্রত্যাবর্তন নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প।
সর্বশেষ ক্রুজেও এর বিপক্ষে খেলেছেন ডিসেম্বরের ৮ তারিখ। এরপর ৩ মাসের বেশি সময় ধরে নেই এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
মৌসুম শেষের পর গেছেন ছুরি কাচির নিছে। এরপর চিকিৎসা, পুর্ণবাসন, ফিটনেস সবকিছুর পরীক্ষা দিয়ে এসেছেন। অপারেশন শেষে জিমে ফিরেছিলেন, এরপর ট্রেনিং করেছেন দলের সাথে। সেখানেই এবার পুর্ণ ফিট নেইমার জায়গা করেছেন স্কোয়াডে।
নেইমিকে নিয়ে সান্তোসের এসাইনমেন্ট ভ্যালু ক্লুবের বিপক্ষে। পাউলিস্তার ম্যাচ দিয়েই পুনরায় সান্তোসের হয়ে অভিষেক হয় নেইমারের। সেই পাউলিস্তার ম্যাচ দিয়েই আবারো ফিরবেন মাঠে। আর সেই ম্যাচের জন্যই প্রস্তত ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এর মাঝে কোচিং স্টাফের পক্ষ থেকেও মিলেছে ইতিবাচক বার্তা। অনুশীলনে তাকে নাকি বেশ সতেজ ও আত্মবিশ্বাসী দেখা গেছে। বল পায়ে তার স্বাভাবিক ছন্দ, দ্রুত গতি বদল, ছোট ছোট টাচে ডিফেন্ডার কাটিয়ে ওঠার ক্ষমতা, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, তিনি ফিরতে প্রস্তুত।
নেইমার ফেরা বেশ কয়েকদিকেই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই নেইমারের ফেরা সমর্থকদের কাছে আবেগের প্রত্যাবর্তন।
নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ দর্শকরা। তাদের কাছে সব সমীকরণের বাইরে নেইমারের খেলা দেখাটাই সবচেয়ে মুখ্য বিষয়। অপরদিকে আরেক দল নেইমি ভক্তদের চাওয়া নেইমার যাক বিশ্বকাপে। নেইমারের চাওয়াটাও সেটাই থাকবে।
যে কারণে নেইমারের ফেরা ও পারফর্মেঞ্চ গুরুত্বপূর্ণ।
কিন্ত একইসাথে ফিটনেস ও পারফর্মেঞ্চের চাপ থাকবে নেইমারের উপর। অল্প কয়েকদিকে সে চাপটা উতরে যেতে হবে তাকে।
নেইমার সামর্থ্যবান, যে কারণেই তার উপর ভরসা রাখেন ব্রাজিল ভক্তরা। কিন্ত এরপরও কাজটা যে কঠিন, তাতে নেই সন্দেহ। অবশ্য সেই কঠিন কাজ হলেও শুরুটা অন্তত করতে হয়, সেই শুরুটা নেইমার করবেন আগামী ১৬ ফেব্রুয়ারি সকালে।
দেখা যাক, সব প্রশ্নের জবাব মাঠের ফুটবলে দিতে পারেন কিনা এই সুপারস্টার।




