২৬ সাল বিশ্বকাপ, তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য উকি দিচ্ছে আরো এক স্বপ্ন। ২০২২ সালে বিশ্বকাপের আগে ফিনালসিমা জয় করে আর্জেন্টিনা দল। ২০২৬ সালেও একই সম্ভাবনার সামনে আলভিসেলেস্তারা। আরো এক শিরোপার লড়াইয়ে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন দল।
এর মাঝেই স্পেনের বিপক্ষে কলাকৌশল সাজিয়ে নিচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর সেখানেই স্পেনের বিপক্ষে জিততে বড় ধরণের পরিকল্পনা এই কোচের। যে পরিকল্পনায় বড় অংশ স্পেনের উইঙার লামিন ইয়ামালকে ঘিরে।
লামিন ইয়ামাল এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়ড়। স্পেন দলের আক্রমণে নেতৃত্ব দিবেন ১৮ বছরের এই যুবক। লামিন বল পায়ে দুর্দান্ত, ড্রিবলিং, কাট ইন দুরপাল্লার শট সবই হতে পারে প্রতিপক্ষের বিপদের কারণ। তাই তাকে থামাতে আলাদা পরিকল্পনা স্কালোনির।
সেই পরিকল্পনার অংশ হিসেবে স্কালোনি দায়িত্ব দিতে চান তার লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিফিকোকে। স্বাভাবিকভাবে উইঙ্গারকে সামলানোর দায়িত্ব আসবে ফুলব্যাকের। সেখানেই লিওতে খেলা ত্যাগলোর উপর ভরসা করছেন স্কালোনি। এর কারণ ডিফেন্সিভভাবে বেশ দারুণ ত্যাগলিফিকো। এর বাইরে তার অভিজ্ঞতাও অনেকদিনের, বড় বড় উইংগারকে সামলেছেন এর আগে। যে কারণে এই জায়গায় স্কালোনি তাকেই রাখতে চান অগ্রগামী হিসেবে।
তবে এক ত্যাগলিফিকোর উপর লামিনকে ছেড়ে দিতে চাননা স্কালোনি। এর সাথে একজন মিডফিল্ডারকে রাখতে চান ত্যাগলিফিকোর আশেপাশে। তার কাজ হবে আর্জেন্টিনার লেফট ব্যাকের সাথে সবসময় পাসিং লেন ও কম্বিনেশন বজায় রাখা। একইসাথে লামিন আক্রমণে আসলে ডিফেন্সিভলি তাকে আটকানো। একদিকে ফিজিক্যালি দিয়ে লামিনকে আটকানোর চেষ্টা হবে।।এর বাইরে লামিন আক্রমণে উঠলে ২ বনাম ১ সিচুয়েশন তৈরি করে লামিনকে আটকানোর থাকবে পরিকল্পনা।
বড় বড় দলের বিপক্ষে লামিন অতীতে দুর্দান্ত করেছেন। তবে লামিন যে পুরোপুরি অপ্রতিরোধ্য এমনটাও নয়। এর আগে কুকুরেলা, নুনো মেন্ডেসরা লামিনকে আটকাছেন ভালোভাবে। সঠিক পরিকল্পনা থাকলে এই ১৮ বছর বয়সী তারকার বিপক্ষে যে সফল হওয়া যায় সেটার প্রমাণ দেখা গেছে বেশ কয়েকবার। আর সে কারণেই লামিনকে আটকানোর বিশেষ পরিকল্পনা স্কালোনি।
স্পেন দল শক্তিশালী, কোন সন্দেহ নেই। তবে উইঙে লামিনকে আটকাতে পারলে অনেকটা খর্বশক্তির হবে স্পেনের আক্রমণভাগ।।আর সেখানেই সুযোগটা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চাইবে আর্জেন্টিনা দল। এবার দেখা যাক, মাঠের ফুটবলে তারা সুযোগ কতটা কাজে লাগায়।




