মৌসুমে লা লীগায় ১৪ ম্যাচে ১১ গোল এসিস্ট। সব আসর মিলিয়ে ২২ ম্যাচে ১৩ গোল। গত মৌসুমেও যে দুর্দান্ত রাফিনহা ছিল, এই মৌসুমে সেটা আছে অব্যাহত। তবে এই মৌসুমে আছে ইঞ্জুরি সমস্যা। যেটা রাফাকে ভুগিয়েছে, তার চেয়েও বেশি ভোগাচ্ছে তার ক্লাব বার্সেলোনাকে।
এমনটা শুধু ভক্তদের নয়, এমন দাবি করেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও। নিজের এক সাক্ষাৎকারে এমন দাবি জানান জার্মান এই কোচ। সেখানে রাফিনহাকে বিশ্বের সেরা কোচ হিসেবেও উল্লেখ করেন ফ্লিক। রাফিনহাকে তার দল মিস করেও বলে জানান তিনি।
সর্বশেষ ম্যাচে এথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে হারে বার্সেলোনা। সেখানেই আলোচনায় আসেন রাফিনহা। কেননা তাকে ছাড়াও এর আগে বড় ম্যাচে একের পর এক হার জুটে বার্সার। যে কারণে সাংবাদিকদের প্রশ্নেও উঠে আসে রাফার নাম। আর তাকে নিয়ে পজিটিভ মন্তব্যই আসে ফ্লিকের মুখ থেকে।
মুখোমুখি লড়াইয়ে জিরোনার বিপক্ষে পরের ম্যাচে নামবে বার্সেলোনা দল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্লিক। সেখানেই রাফার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে সবাইকে সুসংবাদ দেন তিনি।।রাশফোর্ড ইঞ্জুরি হলেও রাফিনহাকে খেলার উপর্যুক্ত জানান তিনি।
একইসাথে রাফার প্রভাব সম্পর্কেও বলেন। দল তাকে মিস করেও বলে জানান তিনি। অনুশীলনেও রাফিনহা ডায়নামিক এমনটা উল্লেখ করেন ফ্লিক। একইসাথে রাফিনহাকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেন এই জার্মান কোচ। এই ব্রাজিলিয়ানকে গত মৌসুমের মত এবারো একই স্বীকৃতি দেন ফ্লিক।
এ নিয়ে সাংবাদিকদের ফ্লিক বলেন “ রাশফোর্ড ছিটকে গেছে, তবে তার পরিস্থিতি ভালো। রাফিনহা পরের ম্যাচ খেলবে। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তাকে মিস করেছি। আমি তাকে ট্রেনিংএ দেখেছি, সে সর্বদা উন্নতি করতে চায়। একইসাথে সে নিজের গতি ও ক্ষিপ্রতাও উন্নতি করতে চায়। আমি গত মৌসুমেও বলেছি, এবারো বলতে চাই, রাফিনহা বিশ্বের সেরা খেলোয়াড়। “
অনেক বার্সা ভক্ত রাফিনহাকে স্বীকৃতি দিতে চাননা। অনেকে রাফার চেয়েও ইয়ামাল বা অনেককে মানেন সেরা হিসেবে। তবে মাঠের ফুটবলে কে সেরা, নিজের দলে কে সেরা, সেটা কোচদের কাছে সর্বদাই ভালোভাবে অবগত থাকে। হ্যান্সি ফ্লিকও তাই জানেন, তার কাছে কতটা গুরুত্বপূর্ণ রাফিনহা। আর সেটাকেই সবার সামনে বলতে দ্বিধা করেননি এই জার্মান কোচ।




