Homeফুটবল"মেসিই সর্বকালের সেরা,আমি তার জন্যই এই লীগে এসেছি,আমি তার মতো হতে চেয়েছি"...

“মেসিই সর্বকালের সেরা,আমি তার জন্যই এই লীগে এসেছি,আমি তার মতো হতে চেয়েছি” মেসির প্রশংসায় সন..

- Advertisement -spot_img

মেসিদের বিপক্ষে ম্যাচ জিতে আজ মেসিকেই প্রশংসায় ভাসিয়েছেন হিউং-মিন সন।
এই তারকা বলেন,
“আমি কেবল মেসির জন্যই এমএলএস-এ এসেছি। সে লীগ-টিকে আরও বড় করে তুলেছেন, এবং আমি সবসময় তার মতো হতে চেয়েছি। মেসি তার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে, তাতে সে আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে। সে সর্বকালের সেরা
খেলোয়াড়।”

অবশ্য মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরুটা সুখকর হলো না লিওনেল মেসির দল ইন্টার মায়ামির জন্য। বাংলাদেশ সময় রোববার সকালে তারা ৩-০ গোলে হেরে যায় লস অ্যাঞ্জেলস এফসির কাছে। পুরো ম্যাচে মেসিকে ছন্দহীন মনে হয়েছে; মাঠে পুরো সময় খেললেও আক্রমণে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

অন্যদিকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লস অ্যাঞ্জেলসের হাতেই। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন ছিলেন দারুণ ছন্দে। ৩৭ মিনিটে তাঁর তৈরি সুযোগ থেকেই ডেভিড মার্তিনেজ প্রথম গোলটি করেন। পরে ৭৩ মিনিটে ডেনিস বুয়েঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে, ৯৪ মিনিটে নাথান অরদাজ তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ৮৯ মিনিট পর্যন্ত মাঠে থেকে সন আক্রমণভাগে ধারাবাহিক চাপ ধরে রাখেন।

ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৭৬ হাজার সমর্থক, যা লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শকসংখ্যা। মেসি-সনের সম্ভাব্য দ্বৈরথই মূল আকর্ষণ হয়ে উঠেছিল।

তবে ম্যাচের আগে মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল। প্রাক্-মৌসুম সফরে ইকুয়েডরে একটি প্রীতি ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ফলে মৌসুমের প্রথম ম্যাচে তাঁর নামা অনিশ্চিত ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, ১৮ ফেব্রুয়ারি তিনি অনুশীলনে ফেরেন। প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠলেও মাঠে সেই তেজ দেখা যায়নি। কাগজে-কলমে শক্তির লড়াই হলেও শুরুটা তাই মায়ামির জন্য হতাশারই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here