৯ কোটি রুপিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে ডাক পান মুস্তাফিজুর রহমান। কিন্ত সাম্প্রতিক ইস্যুর দোহাই দিয়ে ফিজকে আইপিএল থেকে ছেড়ে দেয় কলকাতা।
কলকাতাকে এই কাজের নির্দেশনা দেয় খোদ বিসিসিআই। আর যেখান থেকেই শুরু হয় সবকিছুর সুত্রপাত। সেখান থেকেই বিশ্বকাপ বয়কটের পর্যন্ত ডাক আসে বাংলাদেশ ক্রিকেটের।
তবে প্রকৃতির প্রতিশোধ বলতেও আছে একটা কথা। আর এবার সেটার মুখেই পড়তে যাচ্ছে ভারতীয় দল।
ফিজকে আইপিএল থেকে বাদ দিতে চেয়েছিল দেশটি। আর সেই দেশেই এখন আইপিএল হওয়া নিয়ে আছে শঙ্কা। বৈশ্বিক মন্দায় এবার স্থগিত হওয়ার সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল।
হিন্দুস্টান টাইমস, ফার্স্টপোস্ট সহ শীর্ষ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা এর লড়াইয়ের ফলে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। যে কারণে এই প্রণালী থেকে আসছেনা পর্যাপ্ত তেল।
যে কারণ বিশ্ববাজারে বর্তমানে পড়েছে এলপিজির সংকট।
সেই সংকট পড়েছে ভারতেও। এর মাঝে মুম্বাই এর বড় বড় রেস্টুরেন্ট বন্ধ হয়ে পড়েছে।
অনেক পাচ তারকা হোটেলও তাদের সুযোগ সুবিধার মান সীমিত করে দিয়েছে। চেন্নাই, ব্যাঙালুর থেকে ঘোষণা এসেছে, তাদের কাছে আছে সর্বোচ্চ এক বা দুইদিনের এলপিজি।
এমন অবস্থায় সরকার জনসাধারণের চাহিদাকেই দিচ্ছে প্রাধান্য। যে কারণে এই মন্দা না সামলানো পর্যন্ত ভারতে আইপিএল আয়োজন অনেকটা পড়ছে কঠিন হয়ে। এর সাথে আছে আরো এক বড় সমস্যা।
বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনও বাড়ি ফিরতে পারেননি অনেক ক্রিকেটার। বৈশ্বিক পরিস্থিতির কারণে ভারতে আটকে আছেন তারা। এছাড়া বর্তমানে দুবাইতেও এয়ার রুট বন্ধ আছে ভারতের জন্য। যে কারণে খেলোয়াড়দের যাত্রাপথও হচ্ছে বিঘ্ন। এমন পরিস্থিতি মাথায় নিয়েই আইপিএলকে ঘিরে তৈরি হয়েছে চুড়ান্ত আশঙ্কা।
যদিও বিসিসিআই থেকে জানানো হয়েছে, তারা বিষয়টাকে পর্যবেক্ষণ করছে। এখনই চুড়ান্ত কোন রায় দিতে পারছেনা দেশটি। কিন্ত নিজেরা যে ভালোই চাপের মুখের আছে, এ নিয়ে নেই কোন সন্দেহের অবকাশ। আইপিএল বন্ধ হলে ভারতের আসবে হাজার হাজার কোটি টাকার ক্ষতি। আবার এমন পরিস্থিতিতে আইপিএল করাটাও হবে




