বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো!
না! শুধু বাংলাদেশ নয় যখন খেলেছেন তখন সাউথ এশিয়ারই সেরা গোলকিপার হয়েছেন এই বাংলাদেশের বাজপাখি খ্যাত আনিসুর রহমান।তবে ক্যাবরেরার মনমতো হতে পারেননি তিনি।
তাইতো কখনো মিতুল মারমাকে নিয়ে ব্যার্থ হয়েছেন,আবার কখনো তার ভরসার ছিদ্র দিয়ে গোল খেয়েছেন শ্রাবন।
তবু জিকোকে প্রথমে লিস্টে রেখে,অনুশীলনেও ডাকেননি এই মাস্টারমাইন্ড!
অথচ কিছুদিন আগেও যে ধরনের সেভ জিকো দিচ্ছিলেন ক্লাবে,তা দেশের ফুটবলে নজিড়বিহীন।
এদিকে একই আক্রোশের শিকার হয়েছেন আল আমিন।গত বছর লীগে শীর্ষ গোলদাতা হলেও,আগে স্কোয়াডেই রেখে সুযোগ দেওয়া হয়নি মাঠে।এবারতো তাকে স্কোয়াডেই রাখেনি ক্যাবরেরা,মুল স্কোয়াড দূরে থাক অনুশীলনের জন্য ২৮ সদস্যের দলেও নেই তিনি।
এদিকে স্কোয়াডে নেই তাজও! যদিও অনেকেই তার স্কোয়াডে থাকা নিয়ে দেখছিলেন না,কোনো শংশয়।
শুধু তাজ-আল আমিন নয়,ক্যাবরেরা কিংবা সিন্ডিকেটের কালো থাবা পড়েছে বিদেশ ছেড়ে লাল সবুজের পাসপোর্ট গ্রহণ করা কিউবা মিচেলের উপর।
দীর্ঘদিন যাবৎ ক্যাবরার কোচিং নিয়ে প্রশ্ন থাকলেও,এখনো তিনি জাতীয় দলের সাথে।
শুধু খেলোয়াড় নির্বাচন নয়,তার ট্যাকটিক্সও জগাখিচুরি।
বিখ্যাত কোচ হোসে মরিনহো একবার বলেছিলেন” আপনি বল পজেশন রেখে বল বাসায় নিয়ে যান, আমার বেশি গোলে ম্যাচ জয় পেলেই হবে”। হাভিয়ের কাবরেরা বোধহয় মরিনহোকে আইডল মানেন না। তার আইডল সম্ভবত নিজেই। বল পজেশন রাখেন, তবে সেটা কোন উদ্দেশ্য তাই বোঝা গেলোনা।
দল গোল হজম করলে বিশ্বের সব কোচ এটাক বাড়ালেও,বাংলার এই পেপ গার্দিওয়ালার মর্যাদা পাওয়া কোচ তিনি গোল খেলে ডিফেন্স বাড়িয়ে নেন।
তবে আর কতদিন তাকে টানবে বাফুফে,তা সময়ই বলে দিবে।আর যদি তাকে বয়ে বেড়ায় বাফুফে,সেক্ষেত্রে তাকে বিশেষ সম্মাননা দিয়ে আজীবন রেখে দিলেও হয়তো মন্দ হবেনা…!




