সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্যে কিছু পরিবর্তন দেখা গেছে। সেখানে সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে,গত বিশ্বকাপে যাওয়ার আগে যে ব্রাজিল১ নম্বরে ছিলো,তারা এবার বিশ্বকাপের আগে ৭ নম্বরে!
তবে নতুন তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলগুলো, যেখানে সবচেয়ে আলোচনায় এসেছে ব্রাজিলের অবস্থান।
বর্তমান র্যাংকিং অনুযায়ী এক নম্বরে রয়েছে স্পেন। ধারাবাহিক পারফরম্যান্স ও দারুণ দলগত সমন্বয়ের কারণে তারা তালিকার শীর্ষে উঠেছে। দুই নম্বরে অবস্থান করছে ফ্রান্স, যারা সাম্প্রতিক ম্যাচগুলোতে শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে।সর্বশেষ হারিয়েছে ব্রাজিলকে।
তিন নম্বরে রয়েছে আর্জেন্টিনা,সর্বশেষ ম্যাচে জিতলেও পয়েন্টের উন্নতি হয়নি তাদের। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও তারা এক ধাপ নিচে নেমেছে। চার নম্বরে আছে ইংল্যান্ড, যারা তরুণ খেলোয়াড়দের নিয়ে ধারাবাহিক ভালো ফল করছে।
এদিকে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।সাম্প্রতিক সময়ে দারুন ছন্দে আছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। তালিকার ছয় নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে বারবার রানার্সআপ হওয়া দলটির বর্তমান ডিফেন্স লাইন আপ দুর্দান্ত শক্তিশালী।
সবচেয়ে বড় চমক হিসেবে সাত নম্বরে নেমে গেছে ব্রাজিল। একসময় শীর্ষে থাকা দলটি এখন কিছুটা ফর্মহীনতার কারণে পিছিয়ে পড়েছে। সর্বশেষ ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছেও হেরেছে তারা।
আট নম্বরে আছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, যারা ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রেখেছে। ফিফা র্যাংকিংয়ে নয় নম্বরে রয়েছে বেলজিয়াম এবং দশ নম্বরে আছে ৪ বারের বিশ্বকাপজয়ী জার্মানি।
ফিফা উইন্ডোতে এখনো প্রায় সব দলেরই এক ম্যাচ করে বাকি,তাতে আবারো পরিবর্তন আসতে পারে এই তালিকায়।




