HomeUncategorized"ভাগ্য ভালো স্পেনের সাথে ম্যাচ খেলিনি,খেললে হারতাম" এমিলিয়ানো মার্টিনেজ!

“ভাগ্য ভালো স্পেনের সাথে ম্যাচ খেলিনি,খেললে হারতাম” এমিলিয়ানো মার্টিনেজ!

- Advertisement -spot_img

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিতেও সন্তুষ্ট নয় আর্জেন্টিনা! মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলাভাবে হতাশা প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি স্পষ্ট করেই বলেন, “ভাগ্য ভালো আমরা স্পেনের বিপক্ষে খেলিনি, না হলে হয়তো হেরে যেতাম।”

এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় বোকা জুনিয়র্সের মাঠে, যেখানে শুরুটা ভালো করলেও পুরো ম্যাচে ধারাবাহিকতা রাখতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে তুলনামূলকভাবে সংগঠিত ফুটবল খেলে আলভেসিলেস্তারা।সেই সময়েই গোল করে দলকে এগিয়ে দেন এঞ্জো। তবে দ্বিতীয়ার্ধে চিত্রটা পুরো পাল্টে যায়। ছন্দ হারিয়ে ফেললে প্রতিপক্ষ মৌরিতানিয়া ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠে।

দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়া আর্জেন্টিনার রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে। তারা মোট আটটি শট নেয়, যেখানে আর্জেন্টিনা নিতে পারে মাত্র একটি। শেষ মুহূর্তে জর্ডান গোল করে ব্যবধান কমালেও জয় নিশ্চিত করতে সক্ষম হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, দলের গতি, তীব্রতা ও সমন্বয়ে স্পষ্ট ঘাটতি ছিল। তার মতে, “আমরা প্রতিপক্ষের চাপ ঠিকভাবে সামলাতে পারিনি। এই পারফরম্যান্স নিয়ে বড় দলের বিপক্ষে টিকে থাকা কঠিন হতো।” একই সুরে কথা বলেছেন কোচ স্কালোনিও, যিনি স্বীকার করেছেন যে দল নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি।

উল্লেখ্য, আর্জেন্টিনার সামনে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এর বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা ছিল। তবে বিভিন্ন জটিল পরিস্থিতির কারণে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। আর সেটিকেই নিজেদের জন্য সৌভাগ্য হিসেবে দেখছেন মার্টিনেজ।

সব মিলিয়ে, জয় পেলেও এই ম্যাচ আর্জেন্টিনার জন্য এক ধরনের সতর্কবার্তা হয়ে এসেছে।বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা যেন স্পষ্ট করেই বুঝিয়ে দিল মৌরিতানিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here