Homeফুটবলবাংলাদেশ দলের কোচ নিয়োগে Neymar–এর প্রস্তাবিত ৮-১০ জনের তালিকা!

বাংলাদেশ দলের কোচ নিয়োগে Neymar–এর প্রস্তাবিত ৮-১০ জনের তালিকা!

- Advertisement -spot_img

এক মুহুর্তে আপনার মনে হতে পারে, আদৌ কি ঠিক সংবাদ পড়ছেন? বাংলাদেশের ফুটবল আর নেইমারের আলাদা আর্টিকেল কি মিশে গেছে একসাথে।

নাকি এলেমেলো হয়ে গেছে সব। বাস্তবিক অর্থে কিছুই হয়নি এলেমেলো। এবার বাংলাদেশ ফুটবলের সাথেই আসছেন নেইমার জুনিয়ার। বাংলাদেশের কোচ নিয়োগে রাখছেন সরাসরি অবদান। আর এটা নিশ্চিত করেছেন নেইমারের ব্যাক্তিগত সহকারী রবিন মিয়া।

সাম্প্রতিক সময়ে চুক্তি শেষ হয়েছে বাংলাদেশের সাবেক কোচ হাভিয়ের কাবরেরার।

নতুন করে কোচ নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ, এর মাঝে এসেছে অনেক সিভিও। আবার বাফুফেও আলাপ করছে অনেকের সাথে। আর সেই কাজেই বাফুফেকে সাহায্য করছেন নেইমার।

নেইমারের এই সাহায্যের কথা স্বীকার করেন তার ব্যাক্তিগত সহকারী রবিন মিয়া।

নেইমারের সহকারী রবিন মিয়া বাংলাদেশী, যিনি নিয়মিত যুক্ত থাকেন দেশের ফুটবলেও। সেই রবিন মিয়াকে সাম্প্রতিক সময়ে এক ভিডিওতে জিজ্ঞাস করা হয়, কোচ নিয়োগে সে কোন সাহায্য করতে পারবে কিনা।

জবাবে রবিন বলেন নিজের কার্যক্রমের কথা। সেখানে তার বস নেইমার জুনিয়ারের কাছে এ নিয়ে সাহায্য চান রবিন। এই ব্যাপারে আন্তরিকতা দেখান নেইমার এবং আট থেকে দশ জনের নামও বলেন তিনি।

শুধু নামই বলেন না, তাদের যোগাযোগের উপায়ও বাতলে দেন নেইমার। বাংলাদেশের কোচ নিয়োগের জন্য নেইমারের পছন্দের কোচদের কল করার নাম্বারও দিয়ে দেন রবিন মিয়াকে।

এমনকি কল দিয়ে নেইমারের পরিচয় দেওয়ার কথাও বলেন এই সেলেসাও সুপারস্টার।

ভিডিওতে রবিনকে করা প্রশ্নের উত্তরে রবিন বলেন, ‘বাংলাদেশের ইস্যু নিয়ে আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি।

বিশেষ করে, আমার বস নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার দেশের জন্য একটি কোচ দাও, কি হলে ভালো হয়। এক সঙ্গে তিনি আমাকে ৮-১০ জন কোচের পরামর্শ দিয়েছেন। “ শুধু পরামর্শই নয়, তাদের সঙ্গে যোগাযোগ করার উপায় বাতলে দিয়েছেন নেইমার।

রবিন বলেন, ‘নেইমার বলেছেন, তুমি এই কোচদের কল দাও। কল দিয়ে বলো, আমি কল দিতে বলেছি।’

তবে রবিনের ভাষ্য, এসব কিছুই নির্ভর করছে বাফুফের স্বদিচ্ছার ওপর। বাফুফে যদি কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তিনি নেইমারের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাফুফেকে সহযোগীতা করবেন।

আর এমন সুযোগ এবার কাজে লাগানো উচিত ফুটবল ফেডারশনের। কেননা নেইমারের হাত ধরে আনা সম্ভব হাই প্রোফাইল কোচ, যা বদলে দিবে দেশের ফুটবলের চিত্র।

আবার আগামী দিনে নেইমির সাথে বাফুফের সম্পর্কও হবে দারুণ, যা স্পন্সর সহ অনেককিছুতেই রাখতে পারে বড় ভুমিকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here