HomeUncategorizedওপেনিং এ লড়াই! অনিশ্চতায় সৌম্য সরকার!

ওপেনিং এ লড়াই! অনিশ্চতায় সৌম্য সরকার!

- Advertisement -spot_img

সর্বশেষ ওয়ানডে ম্যাচে অক্টোবরের শেষদিকে মাঠে নেমেছিলেন সৌম্য সরকার । দীর্ঘ সময় পর সুযোগ পেয়ে তিনি হতাশ করেননি। বরং খেলেছিলেন ৯১ রানের অসাধারণ একটি ইনিংস

। তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, টাইমিং আর আগ্রাসন স্ট্রাইক রেট ছিল ১০০-এরও বেশি। শুরু থেকেই বোলারদের উপর চাপ তৈরি করে দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি।
এই ইনিংস শুধু একটি ভালো পারফরম্যান্স নয় এটা ছিল একটি বার্তাও।

শুধু এই ম্যাচ নয়, পরিসংখ্যানের দিক থেকেও নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার বাংলাদেশের অন্যতম ভরসার নাম।

বাংলাদেশের মাটিতে কিউইদের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান (৩৯৯) তার এই তথ্যই প্রমাণ করে, এই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি কতটা কার্যকর।
কিন্তু ক্রিকেটে শুধুই অতীত দিয়ে জায়গা ধরে রাখা যায় না। বর্তমান ফর্মও সমান গুরুত্বপূর্ণ আর সেখানেই উঠে আসছে নতুন কিছু নাম।

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করেছেন তানজীদ হাসান তামিম।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তার ব্যাটিং ছিল আত্মবিশ্বাসে ভরপুর।

পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক শুরু এনে দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। তার ব্যাটিং স্টাইলই টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করছে।


এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে তরুণ ব্যাটার সাইফকে নিয়ে।
সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন
তিনি সাইফের উপর ভরসা রাখছেন, কারণ প্রস্তুতি ম্যাচে সাইফ খুব ভালো ব্যাটিং করেছেন।
এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি—
কোচ সরাসরি একাদশ নিয়ে কোনো ঘোষণা দেননি।
কিন্তু তার এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট সাইফকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে।

একদিকে অভিজ্ঞ সৌম্য সরকার অন্যদিকে ফর্মে থাকা তানজীদ হাসান তামিম আর মাঝখানে কোচের ভরসা পাওয়া সাইফ, তিনজনকে ঘিরেই এখন জমে উঠেছে ওপেনিং লড়াই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here