Homeফুটবলবাংলাদেশের পরবর্তী কোচ হবেন কে?? আলোচনায় কারা??

বাংলাদেশের পরবর্তী কোচ হবেন কে?? আলোচনায় কারা??

- Advertisement -spot_img

মার্চে শেষ হয়েছে হাভিয়ের কাবরেরা চুক্তি। স্প্যানিশ এই কোচকে নিয়ে সমালোচনা ছিল অনেক।

তাই চুক্তি শেষ হবার পর কাবরেরার সাথে আর নবায়ন করেনি বাফুফে। যে কারণে বর্তমানে কোচ শুন্যতায় বাংলাদেশ দল। জুনে পরবর্তী এসাইনমেন্টে মাঠে নামবে বাংলাদেশ, তার আগে কোচ নিয়োগের কাজটা করতে হবে বাফুফেকে।

এর মাঝে জমা পড়েছে অনেকগুলো কোচের সিভি। ছোট, মাঝারি নামের পাশাপাশি সেখানে জমা পড়েছে অনেকগুলো বড় নাম। বিশেষ করে আলোচনায় পাচ বড় নাম। যাদের একজন বাংলাদেশের কোচ হলেই হাইপ্রোফাইল কোচের দুনিয়ায় পড়বে বাংলাদেশ দল।

সবচেয়ে আলোচিত নাম বার্নড স্ট্রোক। জার্মান এই ম্যানেজার সর্বশেষ ছিলেন বেলজিয়াম শীর্ষ ক্লাব ক্লাব ব্রুগের দায়িত্বে, যারা নিয়মিত খেলে চ্যাম্পিয়নস লীগের ম্যাচ।

এর বাইরে এক সময় হাঙ্গেরির মত জাতীয় দলের কোচের দায়িত্বেও ছিলেন বার্নড।

হাঙ্গেরীকে নিয়ে গেছিলেন ইউরোর মুল পর্বে। এর বাইরে হাঙ্গেরীর যুব দলের দায়িত্ব পালন করেছেন, ছিলেন কাজাখাস্তানের মুল কোচের দায়িত্বে। এর বাইরে গেনক, অলিম্পিয়াকোস সহ বড় বড় ক্লাবের দায়িত্বে ছিলেন এই জার্মান কোচ। বিসিবিতে আসা নামের মাঝে বড় নাম স্ট্রোক।

মন্টিনেগ্রোর মিওড্রাগ রাডোলোভিচও আছেন কোচ হবার তালিকায় আলোচনায়। বর্তমানে লেবাননের কোচ তিনি।

তার অধীনে বেশ বড় সফলতা পেয়েছে লেবানন দল। এর বাইরে নিজের দেশ ফিফা র‍্যাংকিংএ ৮১ থাকা মন্টিনেগ্রোর দায়িত্বে ছিলেন তিনি৷ ছিলেন বাংলাদেশের পাশের দেশ মায়ানমানের কোচ হিসেবেও। তিনিও আছেন বাফুফের পছন্দের তালিকায়।

সাবেক ক্রোয়েশিয়ান জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ দিয়েছেন সিভি। এর আগে ভারতীয় জাতীয় দলের দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে আছে বিশ্বকাপ খেলা দেশ বসনিয়ার একটি শীর্ষ ক্লাবের দায়িত্বে। এশিয়ায় দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা এই কোচকেও রাখবে পছন্দের তালিকায় এগিয়ে।

আবেদনকারী পাচ বড় মুখের মাঝে আছেন ফ্রেন্স দিদিয়ের অলে নিকোল ও জার্মান এন্থনি হে। দিদিয়ের অলে নিকোল এর আগে পিএসজির নারী দলের কোচিং এর দায়িত্ব পালন করে। এছাড়া ফ্রেন্স দল নিসের কোচ ছিলেন তিনি।

ছিলেন র‍্যাংকিংএ ৯০ তে থাকা বেনিন জাতীয় দলের কোচ। ফ্রাঞ্চের দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগে নিয়মিত কোচিং করিয়ে এবার বাংলাদেশের কোচিংএ নজর ৬৪ বছরের এই কোচের।

অপরদিকে এন্থনি হে এর আগে কোচিং করিয়েছেন মিয়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইব্রেরিয়ার মত জাতীয় দলে। এবার বাংলাদেশের কোচ হতে অভিজ্ঞ এই কোচ।

এবার দেখা যাক, এই পাচ কোচের কাউকে দায়িত্ব দেয় কিনা বাফুফে। নাকি বাফুফের পছন্দের তালিকায় থাকবেন অন্য কোন মুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here