HomeUncategorizedআইনের শিক্ষার্থীদের জমজমাট ফাইনাল দেখে মুগ্ধ শফিউল,প্রতি দলে দু'জন নারী ক্রিকেটার!

আইনের শিক্ষার্থীদের জমজমাট ফাইনাল দেখে মুগ্ধ শফিউল,প্রতি দলে দু’জন নারী ক্রিকেটার!

- Advertisement -spot_img

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আঙিনায় ছোট্ট মাঠে বড় এক আয়োজন। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৫ দলের টুর্নামেন্ট, সেখানে আবার প্রতি দলে ছিলো ২ জন করে নারী ক্রিকেটার,তাদের জন্য বরাদ্দ ছিলো একটি ওভার।এমন ভিন্নধর্মী ক্রিকেটে মজেছেন জাতীয় দলে টি-টোয়েন্টিতে একসময়ের নিয়মিত মুখ পেসার শফিউল ইসলাম।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর আইন বিভাগের উদ্যোগে আয়োজিত এই “ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে” ৫ দলের গ্রুপ পর্ব ও সেমিফাইনাল পেরিয়ে,
টুর্নামেন্টের ফাইনাল খেলায় লেক্স সুপ্রিমা এবং লিগ্যাল ওয়ারিয়র্স মুখোমুখি হয়। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লেক্স সুপ্রিমা নির্ধারিত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলীয় অধিনায়ক পারভেজ ও ওপেনার শিহাবুর খেলেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত।

জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি লিগ্যাল ওয়ারিয়র্স। তবে দলীয় অধিনায়ক শরিফুল ও টপ ওয়ার্ডার ব্যাটার ইয়াফিদের ব্যাটে শেষ পর্যন্ত মাত্র ৩ রানের ব্যবধানে পরাজিত হয়। দলীয় অধিনায়ক শেষ পর্যন্ত লড়ে গিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি। শেষ দুই ওভারে ৩৯ রান প্রয়োজন হলেও,৭ম ওভারে ২৮ রান তুলে নেন শরিফুল,তবে ঠিকই শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করে জয় ছিনিয়ে নেন সুপ্রিমার অধিনায়ক পারভেজ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পার মোশিউর রহমান এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার এর পরিচালক মনিরুল ইসলাম।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন পারভেজ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জাজ মোহাম্মদ নূরল হক সমাপনী বক্তব্য প্রদান করেন এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here