HomeUncategorizedবিশ্বকাপের জন্য আমি জীবন দিতে প্রস্তত- ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো।

বিশ্বকাপের জন্য আমি জীবন দিতে প্রস্তত- ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো।

- Advertisement -spot_img

প্রায় ১০ সপ্তাহের মত ছিলেন মাঠের বাইরে। হ্যামস্ট্রিং ইনজুরি আর মাম্পস, দুটো সমস্যাই তাকে ছিটকে দিয়েছিল দলের বাইরে।

তার অনুপস্থিতিতে নিউক্যাসলের মাঝমাঠ যেন প্রাণহীন হয়ে পড়েছিল। কারণ শুধু পাস দেওয়া বা বল কন্ট্রোল নয়, ব্রুনো দলের গতি, রিদম আর নেতৃত্ব, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেজ।

সেই ইঞ্জুরি থেকে ফিরলেন সর্বশেষ ম্যাচে। ফিরেই তার প্রভাবটা স্পষ্ট।

বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে নামার পরপরই প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করেন।

যার ফলে ভুল করতে বাধ্য হয় প্রতিপক্ষ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আসে গোল। যেন বোঝাতে চান, তিনি ফিরেছেন, আর দলও আবার জেগে উঠতে পারে।

মাঝে ব্রাজিলের হয়ে এসাইনমেন্ট মিস করেছেন। ইঞ্জুরির কারণে মার্চে মাঠে নামা হয়নি ব্রাজিলের হয়ে।

তবে সেলেসাওদের নিয়ে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেননি এই মিডফিল্ডার। উলটো তাদের প্রতিই এবার নিজের জীবন উৎসর্গ করার কথাও বলেন তিনি। এমনকি ব্রাজিলের জার্সি পড়া স্বপ্নের বলেও মত দেন তিনি

ব্রাজিলকে নিয়ে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখেন ব্রুনো গিমারেজ। আর সেটা হবে তার জন্য বড় অর্জন, এমনটাই মত এই ক্রিয়েটিভ মিডফিল্ডারের।

এছাড়া ব্রাজিলের অবস্থা, সম্ভাবনা ও ক্রিয়েটিভিটি নিয়েও কথা বলেন এই তারকা ফুটবলার। খেলোয়াড়দের জন্য এটা শেষ খাবার বলেও মন্তব্য তার।

গ্লোবো এস্পোর্তে এক সাক্ষাৎকারে এমনটা বলেন গিমারেজ। সেখানে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা ও দলের অবস্থা নিয়ে বলেন “
আমাদের খেলোয়াড়দের ওপর যদি নির্ভর করে, তাহলে এটা আমার কাছে শেষ খাবারের মতো।

আমি এর জন্য নিজের জীবনও দিতে প্রস্তুত।
ব্রাজিলের জন্য মাঠে মরতেও হলে আমি রাজি। কারণ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরা সবসময়ই আমার সবচেয়ে বড় স্বপ্ন।
আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, যা আমি সত্যিই বিশ্বাস করি। তাহলে সেটা হবে অবিস্মরণীয় কিছু”

ব্রাজিলের সাম্প্রতিক অবস্থা নিয়ে ব্রুনো বলেন
“ ব্রাজিলে সাম্প্রতিক সময়টা কিছুটা অস্থির ছিল। কোচ, প্রেসিডেন্ট সব জায়গায় অনেক পরিবর্তন হয়েছে। অনেক কিছু ঘটেছে, আর আমরা এখনো কার্লো আনচেলত্তি এর সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

সব মিলিয়ে তার কথায় ফুটে ওঠে এক ধরনের তীব্র দায়বদ্ধতা৷ দেশের জন্য খেলা যেন জীবনের সবচেয়ে বড় অর্জন, যার জন্য করতে পারবেন যেকোন কিছু। আর যদি তার সেই লড়াই, সেই আবেগ ব্রাজিল দলেও ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো আবারও বিশ্বমঞ্চে জ্বলে উঠবে সেলেসাওদের হলুদ জার্সি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here