নকআউটে যাওয়ার লড়াই, একদিকে রিয়াল মাদ্রিদ অন্যদিকে ছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা।
মরিনহোর দলের বিপক্ষে ধুকতে থাকা রিয়াল মাদ্রিদের হয়ে পার্থক্য করে দেন ভিনিসিয়াস জুনিয়ার। বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জয় রিয়াল মাদ্রিদের, এওয়ে ম্যাচে ৫০ মিনিটে একমাত্র গোল আসে ভিনিসিয়াস জুনিয়ারের পা থেকে।
এই ব্রাজিলিয়ানকে থামাতেই পারছিলেন না বেনফিকার খেলোয়াড়৷ উলটো ম্যাচের মাঝে উগ্রবাদী মন্তব্য করে আসেন আলোচনায়।
এদিন ভিনিকে বানর বলে আখ্যায়িত করেন আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ানো। এ সময় নিজের মুখে চাপা দিয়ে এমনটা বলেন তিনি।
যে ঘটনা বেশ আলোড়ন ফেলেছিল৷ এরকম কুরুচিপূর্ণ ও অনেকটা বর্ণবাদী আচরণের জন্য তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয় প্রেস্তিয়ানিকে। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এওয়ে ম্যাচের জন্য ব্যান হয়ে যান এই ২০ বছর বয়সী আর্জেন্টাইন।
তবে এবার আরো বাড়লো শাস্তির মেয়াদ। সাম্প্রতিক সময়ে উয়েফা ফিফার কাছে এই বিষয়ে আবেদন করে।
যেখানে বলা হয় প্রেস্তিয়ানির ব্যাবহার আচরণবিধি লঙ্ঘন করেছে। যেখানে সাধারণত কোন বর্ণবাদী আচরণের জন্য ১০ ম্যাচ বা এমন আকারে নিষেধাজ্ঞার বিধানও আছে। আর সেখানে প্রেস্তিয়ানোর শাস্তির মেয়াদ ৩ ম্যাচ থেকে বাড়িয়ে এবার করা হয়েছে ৬ ম্যাচে।
এ নিয়ে প্রেস্তিয়ানির ক্লাব বেনফিকা জানিয়েছে যে,” উয়েফা তাদেরকে অবহিত করেছে খেলোয়াড় প্রেস্টিয়ান্নির ওপর আরোপিত শাস্তি সম্পর্কে, যা তিনি বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করা কারণে পেয়েছেন।”
দলটি আরও জানায়, “খেলোয়াড় প্রেস্টিয়ান্নিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার মধ্যে তিনটি ম্যাচের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
কার্যকর তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে একটি ম্যাচ তিনি ইতোমধ্যে ভোগ করেছেন এবং বাকি দুই ম্যাচ উয়েফা প্রতিযোগিতা বা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ফিফা আয়োজিত ম্যাচে ভোগ করতে’
ম্যাচে হার জিত খেলার অংশ। খেলার অংশ নিয়েই করা যায় আলোচনা সমালোচনা। তবে আর্জেন্টিনার জাতীয় দলে খেলেও প্রতিপক্ষকে যে বানর বলেছেন প্রেস্তিয়ানি, এটা বেশ কুরুচিপূর্ণ ও অভদ্রতার পরিচয়।
যে কারণে নতুন করে আবারো ৫ ম্যাচের নিষেধাজ্ঞা তার জন্য। এবার দেখা যাক, ক্লাব নাকি জাতীয় দল, কোথায় এসে এই নিষেধাজ্ঞা কাটান আর্জেন্টাইন উদীয়মান এই এটাকিং মিডফিল্ডার




