Homeফুটবলএই বিশ্বকাপে রোনালদো নাকি মেসি? শেষবার দুই ইতিহাস সেরার লড়াই!

এই বিশ্বকাপে রোনালদো নাকি মেসি? শেষবার দুই ইতিহাস সেরার লড়াই!

- Advertisement -spot_img

২০২৬ বিশ্বকাপ অন্য অনেকের কাছে আর দশ৷ বিশ্বকাপের মত। গবে এটা শুধু আরেকটা টুর্নামেন্ট না, এটা ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাবগ “লাস্ট ড্যান্স” । প্রায় দুই দশকের আধিপত্যের পর, এই বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো দেখা যাবে ইতিহাসের সেরা দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। প্রশ্ন একটাই, কে ভালো খেলবে এদের মাঝে, পারফর্মেঞ্চে কে ছাড়িয়ে যাবে অন্যকে?

প্রথমেই নজর দেওয়া যাক পরিসংখ্যানে।
প্রথমে সাম্প্রতিক পরিসংখ্যান দেখি। ২০২৬ সালের শুরুর পারফরম্যান্স অনুযায়ী, রোনালদো গোল করার দিক থেকে একটু এগিয়ে। ২০২৬ সালে রোনালদো ১৫ ম্যাচে করেছেন ১২ গোল। যেখানে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন ৮ গোল। তবে গোল প্রতি ম্যাচে পার্থক্য খুব বেশি না। মেসি প্রায় ০.৮ গোল করেছেন ম্যাচপ্রতি রোনালদো প্রায় ০.৭৫। অর্থাৎ, মেসি কম ম্যাচ খেলেও বেশি কার্যকর হয়েছেন । যদিও এই পার্থক্যটাও খুব বেশি নয়। অন্যদিকে ক্লাবে ২০২৫-২৬ মৌসুমে মেসির গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান অনেক বেশি। তিনি শুধু গোলই করেন না, প্লেমেকিংয়েও এগিয়ে আছেন রোনালদোর চেয়ে।

এখানেই দুই কিংবদন্তির মূল পার্থক্য। রোনালদো এখন পুরোপুরি “ফিনিশার”। বক্সে সুযোগ পেলে গোল করেন, দলের প্রধান গোলদাতা হিসেবে খেলে থাকেন । বয়স ৪০+ হলেও তার ফিটনেস অবিশ্বাস্য। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি । তাই বড় ম্যাচে একটা সুযোগ পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারার দক্ষতা আছে তার মাঝে।

অন্যদিকে মেসি এখনো “কমপ্লিট প্লেয়ার”। তিনি গোল করার পাশাপাশি খেলা তৈরি করেন, টেম্পো নিয়ন্ত্রণ করেন, এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ভালো খেলতে সাহায্য করেন। বিশ্লেষকদের মতে, দলের জন্য খেলার ক্ষেত্রে মেসির প্রভাব বেশি দেখা যায় । ২০২২ বিশ্বকাপে তার পারফরম্যান্সই দেয় সেটার প্রমাণ। তিনি পুরো টুর্নামেন্টে নিজের পারফর্মেঞ্চ দিয়ে প্রভাব ফেলেছিলেন, দলকে এনে দেন বিশ্বকাপ শিরোপা।

বিশ্বকাপ প্রসঙ্গে বড় বিষয় হলো, দল। মেসির আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন এবং একটি স্থিতিশীল, ভারসাম্যপূর্ণ দল। তারা ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণে ব্যালান্সড। তাই মেসির উপর চাপ কম, তিনি ফ্রি হয়ে খেলতে পারেন।

অন্যদিকে রোনালদোর পর্তুগালও শক্তিশালী, কিন্তু তাদের পারফরম্যান্স অনেক সময় নির্ভর করে টিম কেমিস্ট্রি ও কনসিস্টেন্সির উপর। যদিও দলটি রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চায়, কারণ তার ক্যারিয়ারে এই ট্রফিটিই নেই।

এই বিশ্বকাপে “কে ভালো খেলবে” তার নির্দিষ্ট উত্তর নেই। তবে সম্ভাবনা বলছে, মেসি হয়তো বেশি প্রভাব ফেলবেন পুরো টুর্নামেন্টে, আর রোনালদো হয়তো কম সুযোগে বড় বড় মুহূর্ত তৈরি করবেন। তবে দিনশেষে বিশ্বকাপের মঞ্চে হতে পারে যেকোন বাস্তবতাই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here