Homeফুটবলবিশ্বকাপে মেসিদের জার্সি থাকছে কু*কুর-বিড়ালের জন্যও!এডিডাসের জার্সি পড়াবেন প্রিয় প্রাণীকে?

বিশ্বকাপে মেসিদের জার্সি থাকছে কু*কুর-বিড়ালের জন্যও!এডিডাসের জার্সি পড়াবেন প্রিয় প্রাণীকে?

- Advertisement -spot_img

বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, এটি ছড়িয়ে পড়ে সমর্থকদের জীবনযাপনেও। পোশাক, পতাকা কিংবা রঙে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ভক্তরা।

এবার সেই উন্মাদনায় যুক্ত হচ্ছে পোষা প্রাণীরাও। ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাস পোষা প্রাণীদের জন্য বিশেষ জার্সি বাজারে আনার উদ্যোগ নিয়েছে।

‘পেট কালেকশন’ নামে এই নতুন সংগ্রহে কুকুর ও বিড়ালের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির আদলে পোশাক।

শুরুতে আর্জেন্টিনা, মেক্সিকো, কলম্বিয়া এবং জাপানের হোম জার্সির নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে এই বিশেষ পোশাকগুলো। ফলে সমর্থকেরা এখন নিজেদের পাশাপাশি তাদের পোষা প্রাণীকেও প্রিয় দলের রঙে সাজাতে পারবেন।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে, যার পর্দা উঠবে ১১ জুন। এই আয়োজনকে ঘিরেই বাজারে আসছে এই ব্যতিক্রমধর্মী সংগ্রহ।

জার্সিগুলোর নকশায় রাখা হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর ঐতিহ্য। আর্জেন্টিনার ক্ষেত্রে দেখা যাবে পরিচিত আকাশি-সাদা ডোরা, আর মেক্সিকোর জার্সিতে ফুটে উঠবে তাদের ঐতিহ্যবাহী নকশার ছাপ।

প্রতিটি জার্সিতে সংশ্লিষ্ট ফুটবল সংস্থার প্রতীক ও নির্মাতা প্রতিষ্ঠানের চিহ্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা হয়েছে, যা দেখতে আকর্ষণীয় এবং ব্যবহারে আরামদায়ক।

পোষা প্রাণীর আকার ভিন্ন হওয়ায় ছোট থেকে বড়,সব ধরনের কুকুর ও বিড়ালের জন্য রাখা হয়েছে বিভিন্ন মাপের ব্যবস্থা।

আগামী ১ মে থেকে এই জার্সিগুলো বাজারে পাওয়া যাবে। উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, জাপানসহ এশিয়ার কিছু দেশে নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে এগুলো বিক্রি করা হবে।

প্রতিটি জার্সির দাম ধরা হয়েছে প্রায় ৩৫ ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি।
তবে বিশ্বকাপ উন্মাদনায় এটি নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা জার্সি প্রস্তুতকারী প্রতিষ্টানটির।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here