Homeফুটবল১৩০০ কোটি টাকার অফার ফিরিয়ে শীর্ষ লিগেই থাকতে চান রাফিনহা!

১৩০০ কোটি টাকার অফার ফিরিয়ে শীর্ষ লিগেই থাকতে চান রাফিনহা!

- Advertisement -spot_img

রাফিনহা আর লামিন ইয়ামাল।এই দুইয়ের উপর ভর করেই লীগে বাজিমাত করছে বার্সেলোনা।

তবে যেকোনো একজন মাঠে না থাকলেই বড় ম্যাচে বিপদে পড়ছে তারা।তাই রাফা-ইয়ামাল জুটি এতো গুরুত্বপূর্ণ হওয়া শর্তেও রাফিনহার ক্যারিয়ার বার্সায় অনিশ্চিত।

কেননা রাফিনহাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দলবদলের আলোচনা।

সৌদি প্রো লিগ থেকে তার জন্য প্রায় ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আসতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে, যা আর্থিক সংকটে থাকা বার্সার জন্য বড় স্বস্তি হতে পারে।

তবে বর্তমান পরিস্থিতিতে রাফিনহার অবস্থান স্পষ্ট,তিনি বার্সেলোনাতেই থাকতে চান।

২০২৫ সালের মে মাসে চুক্তি নবায়ন করে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ফলে শুধু অর্থের প্রলোভনে তাকে দলে টানা সহজ হবে না।

ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি প্রো লিগের একাধিক ক্লাব বার্সেলোনার মনোভাব যাচাই করতে বড় অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত।

সেই সঙ্গে খেলোয়াড়ের জন্য বর্তমান বেতনের তুলনায় বেশি পারিশ্রমিকও প্রস্তাব করা হতে পারে। তবু এখন পর্যন্ত দল ছাড়ার কোনো ইঙ্গিত দেননি রাফিনহা।

মাঠের পারফরম্যান্সও তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চলতি মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে আক্রমণভাগে নিজেকে নির্ভরযোগ্য প্রমাণ করেছেন তিনি। একাধিক পজিশনে খেলার সামর্থ্য তার মূল্য আরও বাড়িয়েছে।

এ অবস্থায় বার্সেলোনা দ্বিধায় রয়েছে। কৌশলগত কারণে তাকে রাখা জরুরি হলেও আর্থিক চাপে বড় প্রস্তাব উপেক্ষা করাও কঠিন।

আনুষ্ঠানিক প্রস্তাব এলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাবটি।
তবে টাকার কাছে যে এতো সহজে বিক্রি হচ্ছেনা রাফিনহা,তা অনেকটাই নিশ্চিত। এই বয়সে ইউরোপ ছাড়লে আর্থিক লাভবান হলেও ক্যারিয়ারের জন্য বড়াসড় নেতিবাচক প্রভাবই পরবে এই ব্রাজিলিয়ানের জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here