ইংল্যান্ড থেকে এসেছেন বাংলাদেশে। সেখানে থেকে এসেই ডাক পড়েছে বিজ্ঞাপনের জন্য। এরপর কথা ছিল ক্রিকেট দলের সাথেও যাবেন সাক্ষাৎএ।
যদিও শেষ মুহুর্তে বৃষ্টিতে সেশন বাতিল হওয়ায় সেই সাক্ষাৎ হয়নাই। তবে হামজার সাথে শান্তদের মিটিং নিয়েও হয় আলোচনা।
হামজা চৌধুরি, বাংলাদেশে ব্যাস্ত সময়ই পার করছেন। এর সাথে আবার পাচ্ছেন স্পটলাইটও। এই মুহুর্ত হামজা যেন চাহিদার শীর্ষে।
দেশের ফুটবল তো বটেই, দেশের ক্রিয়াঙ্গনে এক্টিভ খেলোয়াড়দের মাঝেই হামজার চাহিদা সবার শীর্ষে। তবে প্রশ্ন, এই চাহিদা কি হামজাকে ব্রান্ডিংএ নিয়ে যাবে বাংলাদেশের সবার শীর্ষে?
সাকিব আল হাসান দেশের ক্রিকেট মাতিয়েছেন দীর্ঘদিন। সাকিব ঘরের ছেলে, এই দেশের জল হাওয়ায় বড় হয়েছেন।
যে কারণে বাংলার মুখ থেকে এমন খেলোয়াড় বের হওয়া নিয়ে গর্বও করেছে ভক্তরা। সেই সাকিবকে ঘিরে ভালোবাসা তৈরি হয়েছিল ভক্তদের, যে কারণে চাহিদার শীর্ষে আসেন তিনি৷ ক্রিকেট থেকে ব্রান্ডিং, সবখানেই আলোচনায় থাকেন তিনি।
হামজার গল্প কিছুটা ভিন্ন। যুগ ধরে বাংলার ফুটবলে দাপট দেখাচ্ছেন, এমন নয় মোটেও। বাংলাদেশের হয়ে তার খেলা ম্যাচ হাতেগোনাই।
তবে হামজা এসেছেন স্টারডম নিয়েই। সাকিব ঘরের ছেলে, তার দিকে ছিল এক ধরণের আবেগ। তবে হামজা যেন ছিলেন রুপকথার একজন।
ম্যাডিনসনদের সাথে খেলা, ইপিএল খেলা কেউ আসবেন এই দেশে খেলতে, সেটা ছিল স্বপ্নের বাইরে৷ সেখানেই কয়েক কারণে হামজার জনপ্রিয়তা এখন সবার শীর্ষে।
প্রথমত, তিনি ইউরোপীয় শীর্ষ লিগে খেলা একজন প্রতিষ্ঠিত ফুটবলার, যেখানে তিনি উচ্চ প্রতিযোগিতার মধ্যে নিজেকে প্রমাণ করেছেন।
দ্বিতীয়ত, বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে তার যুক্ত হওয়ার সম্ভাবনা তাকে আরও বেশি আলোচনায় এনেছে। ফুটবল বিশ্বে ইউরোপিয়ান লিগের পরিচিতি অনেক বেশি হওয়ায়, আন্তর্জাতিক পর্যায়ে তার ব্র্যান্ড ভ্যালু দ্রুত বাড়ছে।
তবে প্রশ্ন উঠছে, হামজা কি সত্যিই শাকিবকে ছাড়িয়ে যাচ্ছেন? বাস্তবতা হলো, এখনো পর্যন্ত তুলনাটি সম্পূর্ণ হয়নি৷ কিন্ত আগামী দিনে হামজার সম্ভাবনাই এইদিকে উজ্জ্বল।
কেননা এই মুহুর্তে সাকিব আল হাসান আগের মত প্রাসঙ্গিক নেই। সাকিব দূরে থাক, ক্রিকেটে এমন কোন তারকা নেই যার স্টারডম তার কাছাকাছি মানের আছে।
অপরদিকে ফুটবলে এসেছে বিশ্বমানের একজন। যার খেলা নিয়মিত দেখায় বড় বড় চ্যানেলে, সে গভীর ভালোবাসা নিয়ে খেলেন দেশের জার্সিতে।
যে কারণে ব্রান্ডরাও ঝুকছে তার দিকে, সবাই যেন হতে চাচ্ছে হামজা। আগামী দিনে সময়ই নির্ধারণ করবে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোবাল সুপারস্টারের আসন শেষ পর্যন্ত কার দখলে থাকবে।




