Homeফুটবলবাফুফের নতুন কোচে চমক! বছরে প্রায় ৯ কোটি টাকায় আসছেন কোলম্যান নাকি...

বাফুফের নতুন কোচে চমক! বছরে প্রায় ৯ কোটি টাকায় আসছেন কোলম্যান নাকি সিমন্স?

- Advertisement -spot_img

আলোচনায় থেকেও রোজারিও মিকেল হয়েছে হাতছাড়া। শেষ পর্যন্ত বাফুফের সাথে বনিবানা না হওয়ায় ব্রাজিলেই থেকে যান রোজারিও, যোগ দেন তাদের ক্লাবে।

সেখান থেকেই এবার সতর্ক বাফুফে। এবার চড়ামুল্য হলেও ভালো কোচই নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে ৯ কোটি টাকা পর্যন্তও অর্থ খরচ করতে যাচ্ছে তারা।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের এক শীর্ষ দৈনিক বাংলা ট্রিবিউন। সেখানেই তারা প্রকাশ করে এমন সংবাদ।

যেখানে বলা হয় কোচ নিয়োগে বাড়িয়েছে তাদের অর্থ। প্রধান কোচ নিয়োগে এর আগে ২০ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলে বাফুফে।

সেই অঙ্কের সাথে এবার যোগ হচ্ছে অর্থ। লক্ষ্য শুধু ভালো কোচ নয়, ভালো কোচিং স্টাফও আনা। সবখানেই বিশ্বমানের ছোয়া চায় বাফুফে।

বাংলা ট্রিবিউনের মতে এই অঙ্কটা হতে পারে ৫০ থেকে ৬০ হাজার ডলারের মত। বাংলাদেশের টাকায় যা দাঁড়াবে প্রায় ৭৮ লাখ টাকা।

আর বাৎসরিক প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা। অর্থ্যাৎ কোচের জন্য বাৎসরিক ৯ কোটি টাকাও খরচ করতে প্রস্তত বাফুফে।

বাফুফের এই অঙ্কটা ক্রিস কোলম্যানের দিকেই ইঙ্গিত দিচ্ছে। একাধিক মাধ্যমে শোনা গিয়েছিল কোলম্যানই হচ্ছেন বাফুফের চুড়ান্ত কোচ।

যদিও শেষ পর্যন্ত শোনা গিয়েছিল শুধু প্রধান কোচ চায় বাফুফে। সহকারী কোচ বা অন্য কোচে কোলম্যানের প্রাধান্যকে নিতে চায়না আগ্রহের দিকে।

তবে হয়তবা সহকারী কোচের নাম শোনার বদলেছে বাফুফের আগ্রহ। কেননা এই দায়িত্বে কোলম্যানের পছন্দ সাবেক ফুলহ্যাম কোচ কিট সিমন্স।

যিনি এর আগে ছিলেন ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের খেলোয়াড়। এছাড়া বেলের ওয়েলসেরও ছিলেন সহকারী কোচ। শেষ পর্যন্ত এই জোড়াকে নেওয়ার জন্যই হয়ত অঙ্কটা বাড়ালো বাফুফে।

যদি সত্যিই এমন কিছু করে ফুটবল ফেডারেশন, সেটা প্রশংসনীয় এক উদ্যেগ হবে।

ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অর্থ খরচের নেই বিকল্প, যার একটা অংশ দিতে হবে কোচের দিকেও। আগামী দিনে বড় অর্থায়নে বাফুফেতে আসুক বড় মানের কোচ। তাদের হাত ধরে এগিয়ে যাক দেশের ফুটবল, বিশ্ব মানচিত্রে হামজারা পাক আলাদা পরিচিতি এটাই চাওয়া সবার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here