Homeফুটবলবিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা!

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা!

- Advertisement -spot_img

চমক দিয়ে বিশ্বকাপের প্রি স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা!
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। ঠিক এমন সময়েই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার স্থানীয় সময় সকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তালিকাটি প্রকাশ করে।

স্কালোনির ঘোষিত এই দলে যেমন আছেন বিশ্বকাপজয়ী অভিজ্ঞ তারকারা, তেমনি সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন ও তরুণ ফুটবলারও। আগামী ২ জুন পর্যন্ত ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার।

গোলরক্ষক বিভাগে আছেন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস ও তরুণ সান্তিয়াগো বেলট্রান। আর বেলট্রানের অন্তর্ভুক্তিই সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

রক্ষণভাগে রাখা হয়েছে গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কোস আকুনার মতো পরিচিত মুখদের। পাশাপাশি সুযোগ পেয়েছেন অগুস্তিন গিয়াওয়াই, কেভিন ম্যাক অ্যালিস্টার, লাউতারো দি ললো ও জাইদ রোমেরোর মতো নতুনরাও।

মাঝমাঠে স্কালোনির ভরসার তালিকায় আছেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস ও গিদো রদ্রিগেজ। এছাড়া জায়গা পেয়েছেন অ্যালান ভারেলা, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, মাক্সিমো পেরোনে ও ভ্যালেন্টিন বার্কোর মতো তরুণ ফুটবলাররা।

আক্রমণভাগে যথারীতি সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। তাঁর সঙ্গে রয়েছেন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গনজালেজ, মাতিয়াস সুলে, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, নিকোলাস পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন জুলিয়ানো সিমিওনে, সান্তিয়াগো কাস্ত্রো ও হোসে ম্যানুয়েল লোপেজও।

দলের বাইরে দীর্ঘদিন থাকার পর গারনাচো, সুলে ও এচেভেরির ফেরা যেমন আলোচনায় এসেছে, তেমনি নতুন মুখ তমাস আরান্দাকে নিয়েও বেশ আশাবাদী স্কালোনি। এই তরুণকে তিনি ‘অসাধারণ এক আবিষ্কার’ বলেও মন্তব্য করেছেন।

শিরোপা ধরে রাখার মিশনে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার ইঙ্গিতই দিয়েছেন স্কালোনি। এখন দেখার বিষয়, এই ৫৫ জনের বহর থেকেএখান থেকেই পরবর্তীতে বেছে নেওয়া হবে চূড়ান্ত ২৬ সদস্যের দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here