২৪ বছর পর ব্রাজিল জয় করবে বিশ্বকাপ। সেটাও আবার আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে।
এমন দৃশ্য কল্পনা করলেও ভক্তদের গায়ে কাটা দিয়ে উঠার কথা। অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে এটা।
তবে চ্যাটজিটিপির কাছে এমন কিছুই বাস্তব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির এই টুল এবার এটাই ভবিষ্যৎবাণী করেছে আগামী দিনের জন্য। একইসাথে রাউন্ড অফ ১৬ থেকে দুই দলের যাত্রাপথও করেছে উল্লেখ।
রাউন্ড অফ সিক্সটিন বা শেষ ১৬-তে ব্রাজিলের সামনে পড়তে পারে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর ভারসাম্যপুর্ণ দলের বিপক্ষে ভিনিসিয়াস রাফিনহাদের দল গতিময় ফুটবল এক দারুণ লড়াই উপহার দেবে।
সেখানে পর্তুগালকে টপকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে শক্তিশালী ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারানোটা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এআই বলছে, সাম্বা ম্যাজিকে ফ্রান্সকে বিদায় করে সেমিফাইনালে উঠবে ব্রাজিল।
সেমিফাইনালে ব্রাজিল স্পেনের বিপক্ষে খেলবে বলে মত এআই এর। মরোক্কোকে হারিয়ে আসা স্পেনকে হারাতেও বেগ পাবেনা ব্রাজিল, এমনটাই মত চ্যাটজটিপির।
সেখানে ইয়ামাল, পেদ্রিদের নাম্বার একে থাকা স্পেনের বিপক্ষে ব্রাজিলকে জয়ী ঘোষণা এআই এর।
অপরদিকে অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যাত্রাও হবে রাজকীয়। রাউন্ড অফ সিক্সটিনে তাদের প্রতিপক্ষ হতে পারে মোহম্মদ সালাহ এর মিশর ।
এর আগে আর্জেন্টিনা হারিয়ে আসবে হলান্ড, সরলথদের নরওয়েকে। এরপর মেসি বা তার উত্তরসূরিরা খুব সহজেই সেই বাধা টপকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির। জার্মানির মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার লড়াই হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে।
থ্রি-লায়নসদের রক্ষণ ভেঙে নীল-সাদা জার্সিধারীরা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করবে। আর্জেন্টিনার নকআউট যাত্রা নিয়ে এমনটাই মত চ্যাটজিটিপির
তবে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে আবার পাত্তা পাবেনা আর্জেন্টিনা দল।
চ্যাটজিপিটি মনে করছে, ব্রাজিলের বর্তমান তরুণ প্রজন্মের আক্রমণভাগ এবং রক্ষণের ভারসাম্য ২০২৬ সালে তাদের চরম শিখরে থাকবে।
ফাইনালে আর্জেন্টিনার শক্তিশালী মাঝমাঠকে পরাস্ত করবে ব্রাজিলের সাম্বার। সেখানে তাদের প্রথাগত ‘উইং প্লে’ এবং দ্রুতগতির কাউন্টার অ্যাটাক হবে আসল অস্ত্র।
একইসাথে কার্লো ও তার দলের হাতে উঠবে বিশ্বকাপ শিরোপা, যেটার জন্য সেলেসাওদের অপেক্ষা ২৪ বছরের।
প্রযুক্তির এই ধারণাই হোক সত্য, এটা প্রত্যাশা করছে ব্রাজিলের ভক্তরা।যদিও মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ২০২৬ সালের ফাইনালের শেষ বাঁশি পর্যন্ত।




