জলঘোলা অনেক হয়েছে,এবার বাফুফে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে,কোলম্যানকেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চায় তারা।
তবে ইউরোপ কাপানো এই কোচকে নিতে কাটখড় কম পোড়াতে হচ্ছেনা বাফুফেকে,আর্থিক জটিলতা সহ বড় কোচের বড় বড় ডিমান্ড বাফুফে মেনে নিয়েছে বলেই গুঞ্জন আছে।তবে এই আর্থিক সমস্যা সমাধানে বড় ভুমিকা রাখছে বাংলাদেশের সাবেক গোলকিপার ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কালই ঘোষণা হতে পারে এই কোচের ব্যাপারে।
কোলম্যান কোনো সাধারণ কোচ নুন!তিনি ওয়েলসের সাবেক কোচ!
৫৫ বছর বয়সী এই কোচ নিজ দেশের দায়িত্ব সামলেছেন ৫ বছর৷ ওয়েলসের হয়ে ৫০ ম্যাচে ছিলেন দায়িত্বে। এর মাঝে দলকে নিয়ে গেছেন ইউরোর মত আসরের সেমিফাইনালে, যা ওয়েলসের ইতিহাসের অন্যতম সেরা অর্জন। গ্যারেথ বেল, র্যামসি, এশলে উইলিয়ামের মত বিশ্বসেরা খেলোয়াড়দের সামলেছেন নিজের কোচিং ক্যারিয়ারে।
বর্তমানে ইপিএলে খেলা একাধিক ক্লাবের কোচ ছিলেন কোলম্যান। ফুলহ্যাম, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি আগামী ইপিএলে খেলা ৩ ক্লাবের দায়িত্বে ছিলেন এই ওয়েলস কোচ। এর বাইরে স্পেনের জায়ান্ট টিম রিয়াল সোসিয়াদাদের দায়িত্ব পালন করেছেন। বেলজিয়াম, গ্রিস, চায়না সব জায়গায় আছে কাজের বড় অভিজ্ঞতা।
খেলোয়াড় হিসেবেও কোলম্যানের আছে খ্যাতি। ওয়েলসের হয়ে ৩২ ম্যাচ খেলে করেছেন ৪ গোল। ইপিএলের মত লীগে খেলে খেলেছেন ৫০০ এর অধিক ম্যাচ। ছিলেন ম্যানচেস্টার সিটি, ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেস, সোয়ান্সি সিটির মত দলে।
এখনও কোলম্যানের কথা প্রকাশিত হয় ইংলিশ বড় বড় গণমাধ্যমে, তাকে নিয়ে হয় চর্চা। নিসন্দেহে কোলম্যান নিয়োগ পেলে বিশ্বে বাংলাদেশের পরিচিত বাড়বে নতুন করে। একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে সফল হওয়া কোলম্যান যে বাংলাদেশকে বদলে দেওয়ার ম্যাজিক জানবেন, সেটা নিশ্চিত। এবার দেখা যাক, কেমন সিদ্ধান্ত নেয় বাফুফে, কাকে দেয় এই পদের গুরুদায়িত্ব।




