Homeফুটবলফাইনাল মানেই আর্জেন্টাইন বাজপাখির কারিশমা! ৭ ফাইনলের ৭ টি জয়!

ফাইনাল মানেই আর্জেন্টাইন বাজপাখির কারিশমা! ৭ ফাইনলের ৭ টি জয়!

- Advertisement -spot_img

ইউরোপা লিগের ফাইনালে ইতিহাস গড়েছে অ্যাস্টন ভিলা। বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১৯৯৬ সালের পর প্রথম বড় শিরোপা জিতেছে ভিলা পার্কের দলটি।

আর এই জয়ের অন্যতম নায়ক ছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পুরো ম্যাচে দুর্দান্ত কয়েকটি সেভের পাশাপাশি ক্লিন শিট রেখে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

তবে ম্যাচ শেষে জানা যায়, পুরো ম্যাচটাই তিনি খেলেছেন ভাঙা আঙুল নিয়ে! ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ জানান, ওয়ার্ম-আপের সময়ই তার আঙুল ভেঙে যায়।

বল ধরতে গেলেই আঙুলটি অন্যদিকে বেঁকে যাচ্ছিল। কিন্তু তবুও থেমে যাননি এই আর্জেন্টাইন তারকা। বরং ব্যথা নিয়েই মাঠে নেমে দলকে এনে দিয়েছেন ইউরোপা লিগের ট্রফি। মার্তিনেজ বলেন,
“আজ রাতে আমরা যা অর্জন করেছি, সেটা দারুণ। ম্যাচের পর ম্যাচ আমি নিজেকে আরও উন্নত হতে দেখছি এবং সেটা আমাকে গর্বিত করে।”

ফুটবল বিশ্বে এখন মার্তিনেজ যেন ফাইনালের আরেক নাম। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি যে ৭টি ফাইনাল খেলেছেন, প্রতিটিতেই জিতেছেন শিরোপা।

২০২০ সালে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ ও ফিনালিসিমা, ২০২৪ সালে আবারও কোপা আমেরিকা এবং এবার ২০২৬ সালে ইউরোপা লিগ,সব ফাইনালেই ছিল তার জয়ের হাসি। ফাইনালে গোলপোস্টের নিচে তার উপস্থিতি যেন প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন।

ব্যক্তিগত অর্জনেও মার্তিনেজ এখন বিশ্বসেরাদের একজন। দুইবার জিতেছেন ইয়াসিন ট্রফি, দুইবার হয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস গোলকিপার।

বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন গ্লাভস, কোপা আমেরিকাতেও দুইবার হয়েছেন সেরা গোলরক্ষক। এছাড়া দুইবার জায়গা পেয়েছেন কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা একাদশে। অ্যাস্টন ভিলার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি জিতেছেন প্রিমিয়ার লিগ সেভ অব দ্য সিজন পুরস্কারও।

এখন প্রশ্ন একটাই,ফাইনালে যার হারই নেই, সেই আর্জেন্টাইন বাজপাখি কি ২০২৬ বিশ্বকাপেও আবার লিখবেন নতুন ইতিহাস?
আর্জেন্টাইন ভক্তরা অন্তত সেটিই চাইবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here