Homeক্রিকেটকে হবেন বাংলাদেশের নতুন কোচ বোলিং কোচ?

কে হবেন বাংলাদেশের নতুন কোচ বোলিং কোচ?

- Advertisement -spot_img

দায়িত্ব নিয়েছিলেন বেশ সম্ভাবনা নিয়ে৷ তবে থিতু হতে না হতেই দায়িত্ব ছাড়লেন শন টেইট।

অজি এই কোচের এবার যাত্রা হতে পারে ভারত। শোনা যাচ্ছে নিজের স্ত্রীর জন্য ভারতে স্থায়ী হতে যাচ্ছেন সাবেক এই গতিদানব। আবার অনেকে বলছেন বিসিবি থেকে উচ্চ অংকের প্রস্তাব পেয়েই এবার ভারতে যাচ্ছেন শন টেইট।

কারণ যেটাই হোক, বিসিবির দায়িত্ব ছাড়ছেন শন টেইট। খুব শীঘ্রি একজন হবেন তার স্তলাভিষক্ত।

কিন্ত সেই নামটা কে হবেন, সেটা হয়নি চুড়ান্ত। এর মাঝে আকাশে বাতাসে গুঞ্জন, টাইগারদের সাবেক গুরু এলান ডোনাল্ড নিবেন বাংলাদেশের পেস বোলিং এর দায়িত্ব?

বিশ্ব ক্রিকেটে আজ রাজত্ব করছে বাংলাদেশের পেস বোলিং। আর সেখানেই বড় অবদান আছে ডোনাল্ডের। যখন এসেছিলেন বাংলাদেশ ছিল এক সম্ভাবনাময়ী এট্যাক। সেখান থেকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা পেস বোলিং লাইনআপ বাংলাদেশের। টাইগারদের গতি ও সুইংএ মাষ্টার বানিয়েছেন। আবার কোন কন্ডিশনে কেমন লেন্থে বল করতে হবে, সেটিরও দিয়েছেন দ্বীক্ষা।

ডোনাল্ড আরো এক কারণে জনপ্রিয় ছিলেন বাংলাদেশে। খেলোয়াড়দের সাথে ডোনাল্ডের ছিল দারুণ সম্পর্ক।

বাংলাদেশের হয়ে ডোনাল্ডের নিবেদন ছিল আকাশছোয়া। আবার তাসকিন, ফিজ, হাসানরাও যেকোন প্রয়োজনেই কোন ভয় না পেয়ে ছুটেছেন ডোনাল্ড এর কাছে। এমনকি বর্তমানে কোচ হিসেবে নেই ডোনাল্ড। তবুও পেসারদের নিয়ে তার আছে আলাদা গ্রুপ। সেখানে পেসারদের আলাদাভাবে পরামর্শও দেন এই কোচ।

ডোনাল্ডের পরিচিত ছিল বিশ্বব্যাপী। বিশ্বের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। কোচ হিসেবেও দাপিয়ে বেড়িয়েছেন বেশ। তার পরিচিতি কাজে লেগেছে বিশ্বে। এলান ডোনাল্ডের শিষ্য হিসেবে বাংলাদেশের পেসারদের উপর নজর ছিল সবার।

যে কারণে বিশ্ব ক্রিকেটে আলাদাভাবে এখন স্বীকৃতি পাচ্ছেন বাংলাদেশের বোলাররা।

যে কারণে প্রশ্ন, বিসিবি কি আবারো দায়িত্ব দিবে এই দক্ষিণ আফ্রিকান কোচকে? যদিও বিসিবির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। এমনকি শর্টলিস্টে কারা থাকবেন, সেটা নিয়েও জানানো হয়নি বিস্তারিত।

তবে বিসিবি যদি এই নামটা বিবেচনায় রাখেন, তাতে মোটেও পথ হারাবেনা বাংলাদেশ পেস বোলিং লাইনআপ।

শর্টার হোক বা লঙ্গারদের, পেসারদের সঠিক গাইডলাইনে রেখে বিশ্বসেরা করার সময় এখন। তাসকিন, রানা, ফিজ, সাকিবদের চাই একজন আদর্শ গুরু, যিনি জানেন কিভাবে হতে হয় বিশ্বসেরা। তাই আবারো যদি ডোনাল্ড আসেন বাংলাদেশ ক্রিকেটে, তাতে ভক্তরাও হবে খুশি, বাংলাদেশ ক্রিকেটও যাবে আরো এক ধাপ সামনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here