বিশ্বকাপের আগে স্বপ্ন যেন রুপ নিয়েছিল দুশ্চিন্তায়। আসরে মাঠার নামের আগেই একের পর এক ইঞ্জুরি হানা দেয় আর্জেন্টাইন শিবিরে।
এমনকি ইঞ্জুরির জন্য হন্ডুরাসের বিপক্ষে ম্যাচেও ছিলেন না অনেকে। এর মাঝে বিকল্পও নাকি ভেবে রেখে ছিলেন স্কালোনি, সবাইকে প্রস্তত হবারও দেন নির্দেশ। তবে এবার সুসংবাদ বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে। ইঞ্জুরি কাটিয়ে এবার ফিরছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
একইসাথে পাজ, গঞ্জালেসরাও ফিরছেন ইঞ্জুরি কাটিয়ে।
আর্জেন্টিনার সবচেয়ে বড় গণমাধ্যম মুন্ডো আলভিসেলেস্তা তাদের ফেরার খবর নিশ্চিত করে। সেখানে জানানো হয় বিশ্বকাপের আগে সবচেয়ে দারুণ খবর। এর মাঝে অনুশীলনেও ফিরেছেন একাধিক আর্জেন্টাইন ফুটবলার
তিনি
ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এ নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি নিজেই।
এমনকি আগামী ম্যাচে মেসির ফেরার সম্ভাবনাও জানান দেন তিনি। কোচ স্কালোনি জানিয়েছেন, মেসির অবস্থা এখন ভালো এবং তিনি দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশে অংশও নিচ্ছেন।
তিনি বলেন, ‘লিও ভালো আছে, সে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশ করেছে, যা খুবই ইতিবাচক। এখন সে আলাদা করে অনুশীলন করছে না। শীঘ্রি প্রস্ততি ম্যাচেও দেখা যেতে পারে তাকে”
এর আগে ক্লাবে ইঞ্জুরিতে পড়েন দলের অন্যতম সেরা তরুণ নিকো পাজ। এমনকি তার বিশ্বকাপ খেলা নিয়েও ছিল শঙ্কা।
চোট কাটিয়ে আবারও আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে।
চোটের কারণে সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে অংশ নিতে পারেননি ২১ বছর বয়সী এই ফুটবলার।
তবে এবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে অংশ নিয়েছেন এই এটাকিং মিডফিল্ডার।
সাংবাদিক দিয়েগো মনরোইগের তথ্য অনুযায়ী, নিকো পাজ এখন পুরোপুরি ফিট এবং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।
কোচ চাইলে সেই ম্যাচ দিয়েই ফিরতে পারবেন পাজ।
এদিকে ইঞ্জুরি সারিয়ে উঠেছেন নিকোলাস গঞ্জালেসও। সব ঠিক থাকলে এই আর্জেন্টাইনও শীঘ্রি ফিরবেন মাঠে।
বিশ্বকাপের আগে দলের সেরা খেলোয়াড়দের মাঠে ফেরা স্বস্তির খবর স্কালোনির দলের। এবার মাঠে ফিরে শিরোপা নিয়েই বাড়ি যেতে চাইবে মেসি, পাজরা। একই প্রত্যাশা থাকবে আর্জেন্টাইন ভক্তদেরও।




