Homeফুটবলব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে: মার্টিনেজ

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে: মার্টিনেজ

- Advertisement -spot_img

বিশ্বকাপের আসর মাত্র শুরু হয়েছে। মাঠের লড়াই এখনও অনেক দূর গড়ানোর বাকি থাকলেও শিরোপা নিয়ে জোরালো এক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাঁর বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের সম্ভাব্য সমীকরণ অনুযায়ী নকআউট পর্বের বিভিন্ন ধাপে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। তবে মার্টিনেজ মনে করেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হবে সরাসরি ফাইনালেই। শুধু তাই নয়, তাঁর মতে শিরোপা নির্ধারণী সেই ম্যাচ গড়াবে টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার এক স্পন্সর আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এমন মন্তব্য করেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। সেখানে তিনি জানান, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সামর্থ্যের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

মার্টিনেজের পূর্বাভাস অনুযায়ী, এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল ও মেক্সিকো। তবে তাঁর তালিকায় সবচেয়ে বড় চমক স্পেনের অনুপস্থিতি। বর্তমান ফুটবলে লামিনে ইয়ামালের নেতৃত্বে স্পেনকে অনেকেই অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখলেও মার্টিনেজের ধারণা, শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে স্প্যানিশরা।

মার্টিনেজের এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব দেওয়ার কারণও রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালীন সময়েও তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। শেষ পর্যন্ত তাঁর সেই কথাই সত্যি হয়েছিল। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

তাই চার বছর পর আবারও যখন বিশ্বকাপের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ‘দিবু’ মার্টিনেজ, তখন তা স্বাভাবিকভাবেই ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আর্জেন্টাইন এই গোলরক্ষকের আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয় কি না, নাকি বিশ্বকাপের মঞ্চে অপেক্ষা করছে নতুন কোনো চমক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here