একাদশ ঘোষনায় বেশ চমক দিয়েছে আনচেলত্তি, তবে তা খুব বেশি কাজে আসেনি শুরুর দিকে,বরং গোল খেয়ে বসেছে সেলেসাওরা।তবে এরপর ম্যাজিক দেখিয়েছেন ভিনিসিয়াস।
যদিও শুরু থেকে ব্রাজিল দলকে নাচিয়েছে মরোক্কো, ৬ মিনিটে পেতে পারতেন গোল,ব্রুন গিমারেজের এন্টিসেপশনে বেচেছে সেবার এরপর ৭ম মিনিটে আরো একবার আক্রমণ চালায় মরোক্কো।১৩ তম মিনিটে দারুন এক আক্রমণ থেকে গোল পেয়েই যাচ্ছিলো ব্রাজিল,আর সেখানে মাথা ছোয়াতে ব্যার্থ হন ইগোর থিয়াগো।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ১৮ তম মিনিটে,এবারও ফিনিশিং করতে পারেনি থিয়াগো।২০ তম মিনিটে দারুন এক বল বিল্ড করে ব্রাজিল,রাফিনহার থেকে বল পেয়ে যান ভিনি,তবে হাকিমির ব্লোকে সেই দফায় বেচে যায় মরোক্কো
তবে বাচেনি ব্রাজিল,ব্রাজিল কর্নার কিক পেলে সেখান থেকে কাউন্টার এটাক করে মরোক্কো,ব্রাজিলের হাইলাইন ডিফেন্সকে ফাকি দিয়ে বল জালে জড়ান মরোক্কোর নম্বর এলিভেন ইসমায়েল সাইভেরী,
*এতে করে শুরুরে অর্ধের ড্রিংক্স ব্রেকের আগেই ১-০ গোলে এগিয়ে যায় মরোক্কো।
তবে সেই উচ্ছাস বেশিক্ষন থাকেনি মরোক্কোর,ভিনিসিয়াসের জাদুকরী গোলে সমতায় ফেরে ব্রাজিল।
একক কারিশমায় বল টেনে এনে বুলেট গতির শটে খুজে নেয় বুনোর জাল।ফলে প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ গোলে সমতায় ব্রাজিল-মরোক্কো।
আজ ব্রাজিল আর মরোক্কো দুই দলই খেলছে তাদের নিজেদের প্রথম ম্যাচ,সেখানে বড় পরিক্ষাই নেওয়া হচ্ছে ব্রাজিলের,ছাড় পাচ্ছেনা মরোক্কোরাও।
তবে ভিনির এই গোলে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল দল।




