Homeফুটবলবিশ্বকাপে ১ নম্বর পাওয়ারফুল দল আর্জেন্টিনা, বাকিদের অবস্থান কোথায়?

বিশ্বকাপে ১ নম্বর পাওয়ারফুল দল আর্জেন্টিনা, বাকিদের অবস্থান কোথায়?

- Advertisement -spot_img

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষ হতেই টুর্নামেন্টের দলগুলোর পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।

সেই ধারাবাহিকতায় জনপ্রিয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল প্রকাশ করেছে তাদের সর্বশেষ পাওয়ার র‍্যাঙ্কিং।

প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করা এই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় লিওনেল মেসির দল।

ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার জয়ের নায়ক হন অধিনায়ক মেসি। শুধু ফলাফল নয়, মাঠের খেলায় আধিপত্য, আক্রমণভাগের কার্যকারিতা এবং দলের সামগ্রিক ছন্দ বিবেচনায় আর্জেন্টিনাকে বর্তমানে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে বিশ্বকাপ অভিযান শুরু করা ফরাসিরা প্রথম ম্যাচেই নিজেদের শিরোপা জয়ের সামর্থ্যের ইঙ্গিত দিয়েছে। আর তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ইংল্যান্ড।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ে হ্যারি কেইনের দল দেখিয়েছে আক্রমণাত্মক ফুটবলের ঝলক।

প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও স্পেন রয়েছে চার নম্বরে। স্প্যানিশদের সামগ্রিক শক্তি ও সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্স তাদের শীর্ষ সারিতে রেখেছে। পাঁচ নম্বরে উঠে এসেছে জার্মানি।

ডিআর কঙ্গোর বিপক্ষে ৭-১ গোলের বড় জয় জার্মানদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পাওয়ার র‍্যাঙ্কিংয়েও বড় অগ্রগতি এনে দিয়েছে।

ছয় নম্বরে রয়েছে পর্তুগাল। প্রথম ম্যাচে জয় না পেলেও দলটির স্কোয়াড গভীরতা এবং ব্যক্তিগত মানের খেলোয়াড়দের কারণে তারা এখনও অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত।

অন্যদিকে প্রথম ম্যাচে জয়হীন থাকা ব্রাজিল অবস্থান করছে সাত নম্বরে। ফলাফল আশানুরূপ না হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা নিয়ে কোনো প্রশ্ন নেই।

আট নম্বরে রয়েছে মরক্কো, যারা আফ্রিকান ফুটবলের অন্যতম বড় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। নয় নম্বরে জায়গা পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। শীর্ষ দশের শেষ স্থানে রয়েছে নেদারল্যান্ডস।

এছাড়া জাপান আছে ১১ নম্বরে, বেলজিয়াম ১২ নম্বরে এবং দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যথাক্রমে ১৩ ও ১৪ নম্বরে অবস্থান করছে। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে ধারাবাহিকভাবে ভালো করা ক্রোয়েশিয়া নেমে গেছে ২০ নম্বরে।

তবে এই র‍্যাঙ্কিং কেবল প্রথম ম্যাচের পারফরম্যান্সের প্রতিফলন। ইতোমধ্যে কয়েকটি দল দ্বিতীয় ম্যাচও খেলে ফেলেছে। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার আগেই তালিকায় বড় ধরনের রদবদল দেখা যেতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here