টপ ফেভারিট থেকে এসেছেন বিশ্বকাপে। এবারের আসরটাও খেলছেন ফেভারিটের মতই। ফিফা র্যাংকিংএ দুইয়ে অবস্থান ফ্রাঞ্চ দলের, তাদের ঠিক নিচেই আছে স্পেন। তারকার মেলা বসা দুই দলের লড়াই দেখতে মুখিয়ে তাই ফুটবল বিশ্ব।
এই ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় দিকে দুই দলের স্কোয়াডের মুল্য। ফ্রাঞ্চ দলে আছে অলিসে, ডেম্বেলে, এমবাপ্পে, ডুয়ো, বার্কোলাদের মত তারকাদের।
যাদের এই মুহুর্তে মার্কেটমুল্য ট্রান্সফারমার্কেটের তালিকায় থাকবে উপরের দিকে। অপরদিকে স্পেন দলেও দামী খেলোয়াড়দের সংখ্যা কম নয়।
ইয়ামাল, কুবার্সি, রদ্রি, অলমো, কুকুরেলা, উইলিয়ামস সহ সবাই বেশ দামী ট্রান্সফারমার্কেটের তালিকায়। অর্থ্যাৎ এই মুহুর্তে সারাবিশ্বে আলোচিত ও ফর্মে থাকা ফুটবলারদের যে লড়াই হবে এই সেমিফাইনালে, সেটাই বলা যায় নিশ্চিতভাবে।
কেপে ভার্দের সাথে ড্র করে আসর শুরু করে স্পেন। তবে এরপর থেকে একের পর এক জয় তুলে নেয় স্পেন৷ গ্রুপ পর্বে হারায় সৌদি আরব, উড়ুগুয়ের মত দলকে।
এরপর নকআউটে এসে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়ামের মত দল বধ হয় তাদের কাছে। স্পেনের স্কোয়াড সবদিকেই বেশ ব্যালেন্সড স্কোয়াড।
গোলক্ষরা নিয়ে সমস্যা থাকলেও সেটাও কাটিয়ে উঠেছে তারা। ফেরান, অরাইজাবালরা গোল করছেন, আবার বদলি নেমে মিকেল মিরোনো স্কোরশিটে নাম লেখাচ্ছেন নিয়মিত।
তবে স্পেনের মুল শক্তির জায়গা তাদের ডিফেন্স। আসরে ৬ ম্যাচ খেলে মাত্র ১ গোল হজম করে দলটি, সেটিও এসেছে সর্বশেষ ম্যাচে।
যদিও উনাই সিমনের পারফর্মেঞ্চ নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে, তবে তার সামনে কুবার্সি, লাপোর্তে, কুকুরেলারা দেয়াল হয়ে দাড়িয়েছেন প্রতিপক্ষের জন্য।
তবে এই লড়াই ভেদ করার অস্ত্র ফ্রাঞ্চ দলের আছে। কেননা বিশ্বকাপের সেরা এটাকিং লাইনআপ তাদেরই। কিলিয়ান এমবাপ্পে আসরে সর্বোচ্চ ৮ গোল করেছেন, ৪ গোল এসেছে ব্যালন ডি অর জয়ী ওসমান ডেম্বেলের থেকে।
এসিস্ট ও চাঞ্চ ক্রিয়েটে এগিয়ে মাইকেল অলিসে, এদের সাথে ডুয়ো ও বার্কোলাদের মত তারকারাও ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। আসরে নিজেদের খেলা সব ম্যাচেই জয় তুলে নিয়েছে ফ্রাঞ্চ দল। আগামী ম্যাচেও তারা থাকবে আত্মপ্রত্যয়ী।
তবে ফ্রাঞ্চের সামনে পরীক্ষা থাকবে স্পেনের মিড ও লামিন ইয়ামালকে সামলানো। অন্যদিকে শক্তিমত্তা থাকলেও মাঝমাঠে সংখ্যায় ও নিয়ন্ত্রণে কিছুটা পিছিয়ে ফ্রাঞ্চ। যেখানে স্পেন দলে রদ্রি, অলমো, রুইজরা আছেন দুর্দান্ত ফর্মে। অপরদিকে লামিনকে সামলাতে ফুলব্যাকে থাকবে লুকাস ডিগনে। যেখানেও ভুগতে হতে পারে ফরাসিদের। সব মিলিয়ে তাই দারুণ কিছু ব্যাটেল হতে পারে এই ম্যাচে
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১ টায় মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। এবার দেখা যাক, বিশ্বকাপের মেগা আসরের ফাইনালের টিকিটটা সবার আগে নিজেদের কাছে নেয় কোন দল।




