Homeফুটবলকাদের একাদশ শক্তিশালী? স্পেন নাকি আর্জেন্টিনা?

কাদের একাদশ শক্তিশালী? স্পেন নাকি আর্জেন্টিনা?

- Advertisement -spot_img

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। এক পজিশনের বিপরীতে আরেক পজিশনে দুই দলের ফুটবলারদের তুলনা করলে বোঝা যায়, ফাইনালে প্রতিটি লড়াইই হতে যাচ্ছে সমানে সমান।

গোলবারে আর্জেন্টিনার ভরসা বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ। বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত এই গোলরক্ষকের বিপরীতে স্পেনের হয়ে থাকছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা সিমন মাত্র একটি গোল হজম করেছেন।

রক্ষণভাগে আর্জেন্টিনার ডান প্রান্তে শুরু করতে পারেন গনসালো মন্টিয়েল। সেন্টার-ব্যাকে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ, আর বাম প্রান্তে নিকোলাস তালিয়াফিকো। তবে ইনজুরি থেকে ফেরা ফাকুন্দো মেদিনাকে খেলানো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে স্পেনের ডিফেন্সে থাকবেন পেদ্রো পরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে এবং মার্ক কুকুরেয়া। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই এই চারজনই স্পেনের বড় শক্তি।এবারের বিশ্বকাপে স্পেনের ডিফেন্সই সেরা তা নিশ্চিত করে বলে যায়।

মাঝমাঠে আর্জেন্টিনার হয়ে দেখা যাবে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। বলের নিয়ন্ত্রণ, প্রেসিং ও দ্রুত আক্রমণ গড়ার দায়িত্ব থাকবে তাদের কাঁধে।

স্পেনের মিডফিল্ডে থাকবেন রদ্রি, ফ্যাবিয়ান রুইজ ও দানি অলমো। এই তিনজনের পাসিং, বল ধরে রাখার ক্ষমতা এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার দক্ষতা স্পেনের অন্যতম বড় অস্ত্র।
এই দুই দলের মিডফিল্ডের ব্যাটেলই নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ফলাফল।

আক্রমণভাগে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ, ফলে লাউতারো মার্তিনেজকে বেঞ্চ থেকেই শুরু করতে হতে পারে। অন্যদিকে স্পেনের আক্রমণে থাকছেন লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল ও অ্যালেক্স বায়েনা। গতি, ড্রিবলিং ও সুযোগ তৈরির ক্ষমতায় এই ত্রয়ী পুরো টুর্নামেন্টেই দারুণ ছন্দে রয়েছে।

কাগজে-কলমে দুই দলের একাদশই তারকায় ভরা। অভিজ্ঞতা ও বড় ম্যাচের মানসিকতায় আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও, তরুণদের গতি, বলের দখল ও দলগত ফুটবলে স্পেনও সমান ভয়ংকর। তাই বিশ্বকাপের এই মহারণে শক্তিশালী একাদশের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে উঠাবে সোনালি ট্রফি।

আজ রাত ১ টায় মাঠেই নির্ধারণ হবে কাদের ঘরে যাচ্ছে এবারের সোনালী ট্রফি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here