নতুন কোচের অধীনে দেশের ফুটবলে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশের। এর মাঝে আগামী দিনের জন্য নানা সুচি চুড়ান্ত করছে বাংলাদেশ।
তবে এর মাঝেই এলো এক সুসংবাদ। এবার বাংলাদেশকে খেলার জন্য আমন্ত্রণ এশিয়ার জায়ান্ট এক দলের।
বড় পরিসরের একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। অর্থাৎ দেশের মাটির বাইরে গিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার আরও একটি সুযোগ পেতে যাচ্ছে লাল-সবুজের দল।
আর সবচেয়ে বড় বিষয় হলো, কিরগিজস্তান বর্তমানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।
সর্বশেষ র্যাংকিংয়ে কিরগিজস্তানের অবস্থান ১০৬ নম্বরে। ফলে র্যাংকিংয়ের হিসেবে বাংলাদেশের চেয়ে ৭৫ ধাপ এগিয়ে থাকা একটি দলের আমন্ত্রণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ
জানা গেছে, কিরগিজস্তান নিজেদের দেশে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। সেই টুর্নামেন্টেই বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
যদিও এখনো পুরো সূচি, তৃতীয় দল এবং ম্যাচের তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে বাংলাদেশের সামনে শক্তিশালী দলের বিপক্ষে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ফুটবল দলের জন্য এমন একটি টুর্নামেন্টের গুরুত্ব অনেক। সাম্প্রতিক সময়ে লাল-সবুজের দল নিয়মিতভাবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেললেও, র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের সংখ্যা খুব বেশি নয়।
তাই কিরগিজস্তানের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের খেলোয়াড়দের জন্য হতে পারে বড় পরীক্ষা।
শুধু কিরগিজস্তানই নয়, ত্রিদেশীয় টুর্নামেন্টের সম্ভাব্য তৃতীয় দলটিও বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে।
ফলে টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য সহজ হবে না। বরং একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের উন্নতির জায়গাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে বাংলাদেশ দল।
যদিও হামজারা এই আসরটি খেলবে কিনা, এই ব্যাপারে চুড়ান্ত কিছু জানা যায়নি এখনও। কেননা এই প্রস্তাবটি এখনও আছে প্রাথমিকভাবে। এর বাইরে এই সময়েই ঘরের মাঠে চারজাতির টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিল বাংলাদেশ দল। তাই সব মিলিয়ে এখনও হয়নি চুড়ান্ত সিদ্ধান্ত।
তবে সিদ্ধান্ত যাই হোক, এমন খবর বাংলাদেশ ফুটবলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশকে এখন র্যাংকিং দিয়ে বিবেচনা করছেনা অন্যান্য দল। কিছুদিন আগে কম্বোডিয়া ম্যাচ খেলতে ডাকে বাংলাদেশকে, এবার ডাকলো কিরগিস্তান। এটা যেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের বদলেরই ডাক। আর এমন সব ম্যাচ খেলে ধীরে ধীরে নিজেদেরকে উন্নতির স্তরে নিয়ে যাক হামজার দল, এমনটাই চাওয়া ভক্তদের।




