Homeফুটবলতারকায় ঠাসা রিয়াল, এবার কি বার্সেলোনার আধিপত্যে ইতি?

তারকায় ঠাসা রিয়াল, এবার কি বার্সেলোনার আধিপত্যে ইতি?

- Advertisement -spot_img

স্প্যানিশ ফুটবলে গত দুই মৌসুম ছিল বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যের গল্প। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ, এই তিন প্রতিযোগিতার ছয়টি শিরোপার মধ্যে পাঁচটিই নিজেদের ঘরে তুলেছে কাতালানরা। বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে থাকতে হয়েছে ট্রফিশূন্য।

তবে সেই ব্যর্থতা এবার অতীত করতে মরিয়া হয়ে উঠেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নতুন মৌসুমকে সামনে রেখে এমন এক দল গঠনের পরিকল্পনা হাতে নিয়েছেন, যা ‘গ্যালাকটিকোস’ প্রকল্পের কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময়ও বার্সেলোনার দুর্দান্ত আধিপত্য থামাতে জোসে মরিনিওকে দায়িত্ব দিয়েছিল রিয়াল।

এবারও ইতিহাস যেন নতুন করে ফিরে আসছে। দীর্ঘ বিরতির পর মরিনিওকে আবারও দায়িত্ব দিয়ে তাঁর হাতে আরও শক্তিশালী একটি স্কোয়াড তুলে দেওয়ার পথে হাঁটছে ক্লাবটি।

ইতোমধ্যে রিয়াল দলে ভিড়িয়েছে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া, নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিস, ফরাসি সেন্টারব্যাক ইব্রাহিমা কোনাতে এবং পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে।

এর মধ্যে কুকুরেয়া ও ডামফ্রিসের জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হয়েছে, আর কোনাতে ও বের্নার্দো সিলভা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিনা ফিতেই যোগ দিয়েছেন মাদ্রিদের শিবিরে।

তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপে আলো ছড়ানো আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে টানতে ১০ কোটিরও বেশি ইউরো ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে রিয়াল। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও দলে ভেড়ানোর জন্য বিশাল অঙ্কের প্রস্তাব প্রস্তুত রয়েছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি। এই দুই চুক্তি সম্পন্ন হলে রিয়ালের সাম্প্রতিক ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি।

তবে শুধু অর্থ ঢাললেই যে সাফল্য নিশ্চিত হয় না, সেটিও ভালোভাবেই জানে রিয়াল।

গত মৌসুমে বিপুল অর্থ খরচ করে কয়েকজন তারকাকে দলে নিলেও প্রত্যাশিত প্রভাব দেখা যায়নি। তাই এবার কেবল নামী খেলোয়াড় নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাবটি।

ফুটবল বিশ্লেষকদের মতে, এই দলটি যদি প্রত্যাশামতো গড়ে ওঠে এবং মরিনিও নিজের কৌশল সফলভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলে শুধু বার্সেলোনার আধিপত্যই নয়, ইউরোপের শক্তিশালী ক্লাবগুলোর জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে রিয়াল মাদ্রিদ।

এখন দেখার বিষয়, কাগজে-কলমের এই তারকাখচিত দল মাঠের পারফরম্যান্সেও একই রকম দাপট দেখাতে পারে কি না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here