Homeফুটবলমাঠের জাদুকর এবার ডাগআউটে! বদলে যাবে কি সেলেসাওদের ভবিষ্যৎ!

মাঠের জাদুকর এবার ডাগআউটে! বদলে যাবে কি সেলেসাওদের ভবিষ্যৎ!

- Advertisement -spot_img

মাঠে বল পায়ে তার সেই সৌন্দর্য, নিখুঁত পাস আর চোখজুড়ানো দৌড় এখনও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে।

এখনও মনে আছে তার সেই হাসি ও ফুটবলের কারুকার্য। ব্রাজিল ভক্তদের কাছে কাকা এক আইকনিক নাম, যিনি দিয়েছেন নানা আইকনিক মুহুর্ত।

ক্যারিয়ারে প্রবল সম্ভাবনা থাকলেও সেটা নান কারণে সর্বকালের সেরাদের পর্যায়ে যায়নি। তবে বাকি অপুর্ণতা পুরণে এবার কোচের দায়িত্বেই আসছেন কাকা।

বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তরুণ ফুটবলারদের নিয়ে ভবিষ্যতের দল গড়াই এখন তাদের লক্ষ্য। আর সেখানে ব্রাজিলের কোচিং স্টাফেও আসছে বদল।

এর মাঝে ব্রাজিলের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি চাকরি দিয়েছেন, যোগ দিয়েছেন নতুন ক্লাবে। তার জায়গায় এবার ব্রাজিলের ডেপুটির দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক ব্রাজিল তারকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তার দীর্ঘদিনের বিশ্বস্ত শিষ্য কাকাকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দলে টানতে চান। ইতোমধ্যে এ নিয়ে দুজনের মধ্যে যোগাযোগও হয়েছে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। কাকাও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, দেশের ডাক এলে তিনি প্রস্তুত।

কাকা এবং আনচেলত্তির সম্পর্ক নতুন নয়। এসি মিলান ও পরে রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করেছেন তারা।

আনচেলত্তির অধীনেই কাকা নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। তাই মাঠের বাইরেও দুজনের বোঝাপড়া দারুণ। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান ইতালিয়ান এই কোচ।

এখন পর্যন্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশন  বা সিবিএফ কাকার নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ধারাবাহিকভাবে জানাচ্ছে, আনচেলত্তির কোচিং স্টাফে তাকে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে ব্রাজিল।

আর সেখানে বর্তমানে কাকারই এই দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

যদিও কোচিং ক্যারিয়ারে কাকার অভিজ্ঞতা নেই তেমন। তবে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে তিনি ছিলেন সফল। সিদ্ধান্ত নিতে ও মাথা ঠান্ডা রাখতে তার মত খেলোয়াড় পাওয়া ছিল বিরল। তরুণ ফুটবলারদের জন্য এসব অভিজ্ঞতা হতে পারে বড় সম্পদ।

বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, এন্দ্রিকদের মতো নতুন প্রজন্মের খেলোয়াড়দের মানসিকভাবে গড়ে তুলতে কাকার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, যা ব্রাজিলকে সাহায্য করতে পারে বড় মঞ্চে। 

যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেয়, তাহলে ব্রাজিল জাতীয় দলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।

মাঠে একসময় যে কাকা প্রতিপক্ষকে নাচিয়েছেন, এবার হয়তো ডাগআউট থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে আবারও সেলেসাওদের বিশ্বসেরার পথে ফেরানোর মিশনে নামবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here