Homeফুটবল২ হাজার কোটি টাকার ভিনিসিয়াস! কারা আছেন ব্রাজিলের সেরা ৫ দামী ফুটবলারের...

২ হাজার কোটি টাকার ভিনিসিয়াস! কারা আছেন ব্রাজিলের সেরা ৫ দামী ফুটবলারের তালিকায়?

- Advertisement -spot_img

ট্রান্সফার মার্কেটের আছেন হট টপিক হয়ে৷ এই মুহুর্তে ভিনিসিয়াসকে নিয়ে টানাটানি ইউরোপের দুই শীর্ষ ক্লাবের।

বেতন ভাতার দিক থেকে ভিনিকে নিয়ে আছে দর কষাকষি। একইসাথে ভিনির মার্কেটমুল্যও আছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেননা এই মুহুর্তে ভিনিসিয়াসের মার্কেট মুল্য যে বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারেই থাকবে।

ট্রান্সফারমার্কেটের মতে ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান মার্কেট মুল্য ১৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশের টাকায় যা দ্বাড়ায় ১৯৮০ কোটি টাকা।

অর্থ্যাৎ প্রায় ২ হাজার কোটি টাকা দাম ভিনিসিয়াসের। এই রিয়াল মাদ্রিদ তারকা এই মুহুর্তে ব্রাজিলের সবচেয়ে দামী খেলোয়াড়।

তালিকার দুইয়ে আছেন আরেক তরুণ খেলোয়াড়। গত মৌসুমে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন এস্তেভাও।

এর মাঝে জাতীয় দলেও অবিচ্ছেদ্য মুখ তিনি। এই রাইট উইঙ্গারকে অনেকে বলেন আগামী দিনের নেইমার। ট্রান্সফারমার্কেটের মতে এস্তেভাও এর বর্তমান মুল্য ৮০ মিলিয়ন ইউরো। বাংলাদেশের টাকায় যার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ১১৩ কোটি টাকা টাকা

একই পরিমাণ মুল্য রয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর। ২৪ বছরের এই স্ট্রাইকার গত আসরে চেলসির হয়ে করেন মোট ২৬ গোল।

প্রিমিয়ার লীগের মত আসরেও করেন ১৫ গোল। পেদ্রোর মত এলিট ফিনিশার ও প্রিমিয়ার লীগ প্রুভেন খেলোয়াড় এই মুহুর্তে পাওয়া বিরল। যে কারণে তার মুল্যও ছাড়িয়েছে হাজার কোটি টাকার অঙ্ক।

নাম্বার চারে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথুইস কুনহা। এটাকিং মিডফিল্ডার ও স্ট্রাইকার দুই পজিশনে বেশ সিদ্ধহস্ত তিনি। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৩ গোল করেন কুনহা।

ক্লাবেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ ধারাবাহিক তিনি। এই মুহুর্তে কুনহার দাম ৭৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশের টাকায় যা দ্বাড়ায় ১ হাজার ৬৫ কোটি টাকা।

নাম্বার পাচে অবস্থান আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেঘালাসের। গত মৌসুমে আর্সেনালের চ্যাম্পিয়ন দলের অন্যতম সেরা তারকা ছিলেন গ্যাব্রিয়েল।

অনেকের কাছে প্রিমিয়ার লীগের সেরা ডিফেন্ডার এই সেন্টার ব্যাক। কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক এই ডিফেন্ডারের দাম বেশ আকাশচুম্বী। বর্তমানে তার মুল্য ৭৫ মিলিয়ন ইউরো। যা কুনহার সমপরিমাণ অর্থ ট্রান্সফারমার্কেটের হিসেবে

সেরা পাচ দামী খেলোয়াড়ের তালিকায় থাকবেন এই ৫ ব্রাজিলিয়ান। এরা সবাই জাতীয় দলে মোটামুটি নিয়মিত, আছেন আগামী বিশ্বকাপ পরিকল্পনায়। মাঠের ফুটবলেও এই হাজার কোটি টাকার খেলোয়াড়দের কাজে লাগাতে চাইবে সেলেসাওরা, আনতে চাইবে কাঙ্ক্ষিত সাফল্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here