Homeফুটবলআর্জেন্টাইন ডিফেন্ডার মোলিনার জন্য রোমার প্রস্তাব, দিবালার সঙ্গে খেলার সম্ভাবনা!

আর্জেন্টাইন ডিফেন্ডার মোলিনার জন্য রোমার প্রস্তাব, দিবালার সঙ্গে খেলার সম্ভাবনা!

- Advertisement -spot_img

নামে ইতালিয়ান ক্লাব, তবে দলে যেন আর্জেন্টাইন তারকার মেলা। দিবালা, সৌলে বা কাস্ত্রোর মত আর্জেন্টাইনরা মাঠ মাতাচ্ছেন নিয়মিত।

এবার তাদের সাথে যোগ দিচ্ছেন আরো একজন। ২৮ বছরের মলিনা এবার আসছেন রোমার ডেরায়।

২০২২ বিশ্বকাপে ইতালির ক্লাব উদিনেস থেকে এথলেটিকো মাদ্রিদে যোগ দেন মলিনা। তখনকার সময়ের অন্যতম সেরা ফুলব্যাক ছিলেন মলিনা।

তার প্রভাব দেখা যায় ২০২২ বিশ্বকাপেও, যেই বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। আক্রমণাত্মক ঘরনার জন্য ছিলেন পরিচিত, আবার ডিফেন্সও সামলাতে পারতেন বেশ। দীর্ঘদিন ধরে তাই আর্জেন্টিনা দলের আছেন অবিচ্ছেদ্য অংশ।

তবে এথলেটিকো মাদ্রিদ ছাড়া অনুমেয়ই ছিল তার। রাইট ব্যাকে ক্লাবটির রেগুলার স্টার্টার না মলিনা, জায়গা হারিয়েছেন স্প্যানিশ লরেন্তের কাছে।

যে কারণে এবার ক্লাব ছাড়ার ব্যাপারের গুঞ্জন উঠেছিল আগেই। তবে এই গুঞ্জনই যেন এবার দেখতে চলেছে সত্যের মুখ। স্পেন ছেড়ে আবারো ইতালিতে পারি জমাচ্ছেন নেহুয়াল মলিনা।

২৮ বছরের মলিনাকে নিতে আগ্রহী ইতালির ক্লাব রোমা। রোমার গত মৌসুমে রাইট ব্যাকে পছন্দ ছিল তুর্কির অভিজ্ঞ জেকি চেলিক।

তবে চুক্তি শেষ হওয়ার পর ক্লাব ছেড়েছেন তিনি, যোগ দিয়েছেন আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। সেই জায়গায় রোমার নজর মলিনার দিকে।

এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে মুন্ডো আলভিসেলেস্তা, অল ফুটবল, ইয়াহো স্পোর্টসের মত সংবাদমাধ্যম। তাদের মতে এখন বিষয়টা আর প্রস্তাবে আটকে নেই, বরং দুই পক্ষের মাঝে সমঝোতাও হয়ে গেছে অনেকটা।

মলিনাকে নিতে মোট ১৭ মিলিয়ন ইউরো খরচ করতে রোমা। ১৩ মিলিয়ন দিতে হবে সরাসরি ট্রান্সফার মুল্য, অতিরিক্ত ৪ মিলিয়ন ফি দিতে হবে নানা বোনাস। অর্থ্যাৎ সব মিলিয়ে বাংলাদেশের টাকায় ২৪২ কোটি টাকা খরচ করে হলেও মলিনাকে নিজেদের ডেরায় আনছে রোমা।

শেষ পর্যন্ত অনেকটা চুড়ান্ত হবার কাছাকাছি এই ডিল। আর এই ডিল হলে উপকৃত হবে মলিনা ও আর্জেন্টিনা।

মলিনার বয়স ২৮ বছর, জাতীয় দলে অনেককিছু দেওয়া বাকি তার। কিন্ত ক্লাবের একের পর এক মৌসুম দ্বিতীয় পছন্দের থাকলে তার প্রভাব পড়ত জাতীয় দলে। আবার অন্যদিকে মলিনার জাতীয় দল পারফর্মেঞ্চ ও তার বিকল্প নিয়ে এর মাঝে আলাপ শুরু করেছেন অনেকে।

কিন্ত রোমায় পারফর্মেঞ্চ করে সেই সব হেটার্সদের জবাব দিতে পারেন এই ফুলব্যাক। আর্জেন্টিনার ভক্তরা জানেন, মলিনার মত একজন ফুটবলার নিয়মিত গেমটাইম পেয়ে পারফর্ম করে লাভবান হবে তাদের ফুটবলই।

রোমায় সেই সুযোগ পেয়ে জাতীয় দলে ফিরে আসুক পুরোনো মলিনা, এটাই চাওয়া আর্জেন্টাইন ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here