বয়স ৩২ বছর, তবে খেলার আগুণ যেন কমছেইনা। সব ধরণের টুর্নামেন্টেই দুর্দান্ত পারফর্মেঞ্চ করছেন, দেখাচ্ছেন নিজের ঝলক।
বরং সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা আর গোল করার ক্ষুধা মিলেমিশে তালিস্কাকে বানিয়েছে আরও ভয়ংকর এক আক্রমণাত্মক অস্ত্র।
আর সেই কারণেই আবারও ব্রাজিলের জাতীয় দলের আলোচনায় উঠে আসতে পারে তার নাম। আর আলোচনায় থাকা সেই নাম এন্ডারসন তালিস্কা
গত মৌসুমে ফেনারবাহচের জার্সিতে তালিস্কার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তুরস্কের শীর্ষ লিগে করেছেন ১৯ গোল।
সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা দাঁড়ায় ২৭, সঙ্গে ছিল আরও পাঁচটি গোলের এসিস্ট।
অর্থাৎ পুরো মৌসুমজুড়েই আক্রমণভাগে তার প্রভাব ছিল স্পষ্ট।
এবার নতুন মৌসুমের শুরুটাও হয়েছে একই ধারায়। প্রথম কয়েকটি ম্যাচেই গোল করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তালিস্কা।
নতুন মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বেও ফেনারবাহচের হয়ে গোল করে যাচ্ছেন তিনি।
চ্যাম্পিয়নস লীগ বাছাইপর্বে ৪ গোল করে এখন পর্যন্ত তুর্কি ক্লাব ফেনেরবাগ, যার ৩ টাই আসে তালিস্কার পা থেকে।
এর আগের রাউন্ডে পোলান্ডের গর্নিক যাবরেজের বিপক্ষে ২ লেগে দুই গোল করেন তালিস্কা, ফেনেরবাগ ম্যাচ জয় করে ২-১ গোলে দুই লেগ মিলিয়ে।
এবার অস্ট্রিয়ার স্ট্রাম গ্রাজের বিপক্ষে প্রথম লেগে জয় ২-০ গোলে ফেনেরবাগের। আবারো গোল আদায় করে নিলেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান।
তালিস্কার সবচেয়ে বড় শক্তি তার বাঁ পায়ের দুর্দান্ত শট। বক্সের আশপাশ থেকে দূরপাল্লার শট, সেটপিস কিংবা হঠাৎ জায়গা তৈরি করে নেওয়া সব ক্ষেত্রেই তিনি প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। শারীরিক গঠনও তাকে বাড়তি সুবিধা দেয়।
ফলে মাঝমাঠ থেকে আক্রমণে উঠে এসে গোল করায় যেমন দক্ষতা আছে তার, পাশাপাশি প্রয়োজনে ফরোয়ার্ড হিসেবেও তিনি বেশ দারুণ কার্যকর।
তবে তালিস্কার সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে বয়স। ৩২ বছর বয়সে এসে জাতীয় দলে নতুন করে জায়গা করে নেওয়া সহজ নয়।
কেননা আগামী দিনের জন্য তরুণদের নিয়ে পরিকল্পনা সাজাতে চাচ্ছেন কোচ, রাডারে আছেন অনেকে।
কিন্তু জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়ার মতো পারফরম্যান্সও করছেন না তালিস্কা। বরং ক্লাব ফুটবলে তার ধারাবাহিক গোলই তাকে সেই দরজায় আবারও কড়া নাড়ার সুযোগ করে দিচ্ছে।
যদি তালিস্কা পারফর্মেঞ্চ ধরে রাখতে পারেন, তবে সুযোগ প্রাপ্য তার। কারণ বড় মঞ্চে দরকার রয়েছে পারফর্মার ও অভিজ্ঞতার।
সেটা বড় নাম না হলেও যে উপকারে আসে, তা ব্রাজিলের ক্ষেত্রে প্রমাণ করবে ফুলব্যাক ডগলাস সান্তোসের পারফর্মেঞ্চ। সব মিলিয়ে কার্লো এবার তালিস্কাকে ডাকেন কিনা, এটাই এখন দেখার বিষয়।




