Homeফুটবলদলকে জিতিয়ে নিজেদের দর্শকদেরই এক হাত নিলেন নেইমার!

দলকে জিতিয়ে নিজেদের দর্শকদেরই এক হাত নিলেন নেইমার!

- Advertisement -spot_img

নিজের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনায়ও নিয়মিত আলোচনায় থাকেন নেইমার। এবার সমালোচনার জবাব দিতে গিয়ে সরাসরি নিজের দলের সমর্থকদেরই কড়া বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

তাঁর মতে, দলকে সমর্থন করার মানসিকতা না থাকলে স্টেডিয়ামে এসে নেতিবাচকতা ছড়ানোর চেয়ে ঘরে থাকাই ভালো।

ভোরে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে সিডি মাকারার বিপক্ষে মাঠে নামে নেইমারের সান্তোস।

ঘরের মাঠ ভিলা বেলমিরোতে শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই ফ্রাঙ্কো পোসের গোলে পিছিয়ে পড়ে সান্তোস।

এর মধ্যে একটি ভুল পাসের পর নেইমারকে দুয়োধ্বনি শুনতে হয় গ্যালারি থেকে।

সমর্থকদের এমন আচরণে হতাশ হয়ে ম্যাচ চলাকালেই তাদের উদ্দেশে হাত নাড়েন নেইমার। পরে ম্যাচ শেষে নিজের ক্ষোভও প্রকাশ করেন তিনি।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, তখনও ম্যাচের প্রায় এক ঘণ্টা বাকি ছিল। তাই সমালোচনা না করে দলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

নেইমারের কথায়, সমর্থকেরা দীর্ঘদিন ধরে দলের ব্যর্থতায় কষ্ট পাচ্ছেন, সেটি তিনি বোঝেন।

কিন্তু সেই হতাশা নিয়ে মাঠে এসে নেতিবাচক আচরণ করলে খেলোয়াড়দের ওপরও তার প্রভাব পড়ে। এমন মানসিকতা থাকলে গ্যালারিতে না এসে বাড়িতে থাকার পরামর্শই দিয়েছেন তিনি।

তবে সমর্থকদের দুয়োধ্বনির পর যেন আরও জ্বলে ওঠে সান্তোস। ৪৪ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার গোলে সমতায় ফেরে তারা।

দ্বিতীয়ার্ধে দুটি গোল বাতিল হলেও শেষ পর্যন্ত ৭৬ মিনিটে উইলিয়ান আরাওয়ের গোলে জয় নিশ্চিত করে সান্তোস। আর সেই গোলেও বড় অবদান ছিল নেইমারের,তাঁর পাস থেকেই গোলটি আসে।

ম্যাচ শেষে নেইমার আরও বলেন, দল ঘুরে দাঁড়ালে তখন সমর্থকেরা ভালোবাসা দেখান, কিন্তু কঠিন সময়ে পাশে থাকাটাই আসল সমর্থনের পরিচয়।

তাঁর মন্তব্য ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া নেইমার এখন ক্লাব ফুটবলে সান্তোসের হয়েই খেলছেন।

ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি গোলে সহায়তা করেছেন এই তারকা। তবে জাতীয় দলের হয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক অধ্যায় শেষ করেছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here