Homeফুটবলঅবসরের কথা জানিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, এই বছর পরই ছেড়ে দিবেন ফুটবল!

অবসরের কথা জানিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, এই বছর পরই ছেড়ে দিবেন ফুটবল!

- Advertisement -spot_img

পেশাদার ফুটবলে দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পথচলা। অসংখ্য রেকর্ড, শিরোপা আর ব্যক্তিগত সাফল্যে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে এবার সেই দীর্ঘ ক্যারিয়ারের শেষের ইঙ্গিত নিজেই দিলেন পর্তুগিজ মহাতারকা। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমই হতে পারে তার ফুটবল জীবনের শেষ অধ্যায়।

২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক রোনালদোর। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলেছেন তিনি।

বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা। ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা, পাশাপাশি ব্যক্তিগতভাবে পাঁচবার ব্যালন দি’অরও নিজের করে নিয়েছেন।

এর আগে রোনালদো জানিয়েছিলেন, আরও এক থেকে দুই বছর খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

২০২৬ বিশ্বকাপকেও নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখেছিলেন তিনি। তবে বিশ্বকাপের পর অবসর নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি। এবার অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, সম্ভবত এটাই ফুটবলে তার শেষ মৌসুম। একই সঙ্গে ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রেখে যেতে চান বলেও জানান তিনি।

রোনালদোর সামনে এখনো রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক। ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোল করার পথে ছুটছেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ইতোমধ্যে ৯৭৬। ফলে অবসরের আগে এই বিরল কীর্তি গড়াই হতে পারে তার অন্যতম বড় লক্ষ্য।

তবে ফুটবল ছাড়ার পরও নিজেকে ব্যস্ত রাখতে চান রোনালদো। ভ্রমণ, প্যাডেল খেলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের অর্জনগুলো উপভোগ করতে চান তিনি।

আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। তখন তার বয়স হবে ৪২। তাই সবকিছু বিবেচনায় চলতি মৌসুমই হতে পারে কিংবদন্তি রোনালদোর শেষ ফুটবল মৌসুম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here