Homeফুটবলব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার কোপা শিরোপা ঘরে তুললো আলবিসেলেস্তারা!

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার কোপা শিরোপা ঘরে তুললো আলবিসেলেস্তারা!

- Advertisement -spot_img

দক্ষিণ আমেরিকার ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আলবিসেলেস্তারা।

এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বয়সভিত্তিক এই মহাদেশীয় প্রতিযোগিতার শিরোপা নিজেদের ঘরে তুলেছে আর্জেন্টিনা।

রোববার প্যারাগুয়ের লুকেতে অবস্থিত কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এবারের আসরের বহুল প্রতীক্ষিত ফাইনাল।

শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। শুরু থেকেই ম্যাচে ছিল তীব্র উত্তেজনা।

নির্ধারিত সময়ে জয়-পরাজয়ের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটসল উপহার দেয় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে থোমাস বারিওসের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

গোল হজমের পর সমতা ফেরানোর জন্য একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি ব্রাজিল।

ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। তারই ফল আসে ষষ্ঠ মিনিটে। লুকার গোলে সমতায় ফেরে সেলেসাওরা।

এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত সময়ের।

অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি। শেষ পর্যন্ত চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন লরেঞ্জো সাম্পেদ্রো। তাঁর সেই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনার খেলোয়াড়রা।

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার এই শিরোপা তাদের টানা তৃতীয় মহাদেশীয় শিরোপা। একই সঙ্গে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৭ ফুটসালে নিজেদের আধিপত্য আরও সুসংহত করল আলবিসেলেস্তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here