Homeফুটবলইসলামের ছায়াতলে ব্রাজিলের কিংবদন্তি!

ইসলামের ছায়াতলে ব্রাজিলের কিংবদন্তি!

- Advertisement -spot_img

একটা ফ্রি-কিকের কথা নিশ্চয়ই মনে আছে? ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফ্রি-কিক হিসেবে পরিচিত সেই গোলটি করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস।

এবার সেই কিংবদন্তি ফুটবলারকে ঘিরেই ছড়িয়েছে চমকপ্রদ খবর ইসলামের ছায়াতলে এসেছেন তিনি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি কার্লোস নিজে।

খবরটি প্রথম জোরালোভাবে সামনে আসে তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলী শাহিন সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

শাহিন জানান, সাও পাওলোর ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে তার বৈঠক হয়েছে। তার দাবি, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে এক সাক্ষাতে শাহাদা পাঠ করেন।এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।

কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নতুন আলোচনা তৈরি হয়েছে। স্পেনের মরক্কো বংশোদ্ভূত ফিফা-স্বীকৃত খেলোয়াড় প্রতিনিধি সৌহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৫ জুলাই পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সৌহিলার মরক্কো ও উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামনে আসায় কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস নিজে এখনো এই খবর নিশ্চিত করেননি। তার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, মুখপাত্র কিংবা ব্রাজিলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।

ফলে আপাতত খবরটিকে নিশ্চিত সত্য হিসেবে দেখার সুযোগ নেই।

ফুটবল মাঠে অবশ্য কার্লোসের কিংবদন্তি হয়ে ওঠার গল্প নিয়ে কোনো সংশয় নেই। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতার পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন রানার্সআপ দলের সদস্য। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা।

আর তার বাঁকানো, দুর্দান্ত গতির ফ্রি-কিক এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন। সেই কিংবদন্তিকে ঘিরে ইসলাম গ্রহণের খবর তাই তৈরি করেছে নতুন কৌতূহল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here