গত বছর এই পুরষ্কার যায় ফ্রাঞ্চের ফুটবলার ডিজায়ার ডুয়োর কাছে। এর আগে লামিন ইয়ামাল অর্জন করেন বছরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কার।
নতুন মৌসুমের আগে এবার আবারো আলোচনায় গোল্ডেন এওয়ার্ড শিরোপা। আর সেখানেই প্রাথমিকভাবে আছে একাধিক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের নাম।
সাম্প্রতিক সময়ে এই পুরষ্কারের জন্য ১০০ জনের প্রাথমিক তালিকা করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম টুটোস্পোর্ট, যারা ২৩ বছর ধরে দিয়ে আসছে এই পুরষ্কারটি।
সেখানে স্পেন, ফ্রাঞ্চ, পোলান্ড, নেদারল্যান্ডস, ইংল্যান্ডস সহ আছে বিভিন্ন দেশের ফুটবলার। তালিকায় পিছিয়ে নেই ফুটবলের আতুরঘর ব্রাজিলও। তালিকায় ৭ জন রয়েছে মোট তাদের খেলোয়াড়।
এর মাঝে বিশ্বকাপ খেলা আছেন দুইজন৷ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেঞ্চ করে ভক্তদের মন জয় করেছেন রাইট উইঙ্গার রায়ান।
এর আগে বোর্নমাউথের হয়েও মৌসুমটা দারুণ কাটে তার। অপরদিকে রায়ানের সাথে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয় তরুণ স্ট্রাইকার এন্ড্রিকের। লিও এর হয়ে পারফর্মেঞ্চ যেমন তাকে দলে জায়গা দেয়, তেমনি নিয়ে আসে গোল্ডেন বয়ের তালিকায়ও।
বিশ্বকাপ না খেলাদের মাঝে সবচেয়ে বড় নাম এস্তেভাও উইলিয়ান। ইঞ্জুরির কারণে এই আসর না খেললেও নিজের প্রতিভা ঠিকই দেখান এই রাইট উইঙ্গার।
চেলসির রাইট উইঙ্গারকে তালিকায় রাখতে ভুল করেননি টুটো স্পোর্টস। এছাড়া তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির ভিটর রেইস।
সিটির এই ডিফেন্ডার গত আসরে লা লীগায় খেলেছেন লোনে। সেখানে দুর্দান্ত পারফর্মেঞ্চ করে আবারো ফিরে আসেন সিটির মুল দলে। আগামী দিনে ব্রাজিল দলের জন্যও আছেন আলোচনায়৷ গোল্ডেন বয়ের তালিকায় আছেন এই তরুণ সেন্টার ব্যাকও।
পোর্তোতে খেলা উইঙ্গার উইলিয়াম গোমেজকে রাখা হয়েছে এই তালিকায়। ২০ বছর বয়সী রাইট উইঙ্গার গত মৌসুমে ক্লাবের হয়ে খেলেন মোট ৪৮ ম্যাচ, করেন ১৪ গোল।
এই মৌসুমেও পোর্তো দলে খেলছেন নিয়মিত। আগামী দিনের জন্য আলোচনায় থাকা গোমেজ জায়গা করে নিয়েছেন তালিকায়।
শীর্ষ তালিকায় ৫ ব্রাজিলিয়ান থাকলেও আর্জেন্টিনার আছে মোট ২ জন খেলোয়াড়। এই তালিকায় সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় আছে বিশ্বকাপের সেমিফাইনলিস্ট ফ্রাঞ্চের।
অপরদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডেরা থেকে এসেছেন ৭ জন, একই সংখ্যা এসেছে নেদারল্যান্ডস থেকে। তবে এর চেয়ে বেশি তরুণ জায়গা পেয়েছেন জার্মানি ও ইংল্যান্ড থেকে।
সব মিলিয়ে বড় বড় দেশের সম্ভাবনাময়ী তরুণরাই জায়গা পেয়েছেন এই তালিকায়। এবার দেখা যাক, কার হাতে চুড়ান্ত যায় এই পুরষ্কার।




