- Advertisement -spot_img

যে বাবার হাতে ধরে আজকের অবস্থানে লিওনেল মেসি,সেই বাবাকে হারিয়েছেন তিনি,তার অসুস্থতার সময় খেলেছেন বিশ্বকাপ।

তবে এবার টানা  ৩ পেনাল্টি মিসের পর অনেকের সমালোচনা নিয়ে জবাব দিয়েছেন মেসির সতীর্থ রদ্রিগো দে-পল।

মায়ামির সাম্প্রতিক ম্যাচের পর মেসির ছন্দহীনতা ও পেনাল্টি মিস নিয়ে দে পল বলেন, ‘সত্যি বলতে, মেসি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা আমি জানি এবং আমি আপনাকে বলতে পারি যে মেসি এখনও নিজের ব্যক্তিগত মানসিক চাপ ও কঠিন সময় থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি।

এটি এমন কিছু নয় যা আপনি সহজেই ভুলে সামনে এগিয়ে যাবেন। আমরা যখনই একসাথে থাকি, সে এখনও তার পরিবারের কথা বলে এবং মাঝেমধ্যে আবেগপ্রবণ হয়ে পড়ে।’

এত কঠিন সময়ে মেসির ক্লাবে যোগ দেওয়া নিয়ে, রদ্রিগো বলেন,

 ‘সে এমন একজন মানুষ যে এই ক্লাবটিকে সত্যিই ভালোবাসে এবং সবসময় দলকে সাহায্য করতে চায়!’

 এদিকে লিওনেল মেসিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তার কোচও,কোচ বলেন, ‘বলার মতো কোনো ভাষা নেই।

মানুষ হিসেবে তার মূল্যায়নের জন্য কোনো বিশেষ উপমা খুঁজে পাচ্ছি না। এখানে আমরা শুধু একজন ফুটবলার হিসেবে তার দক্ষতার কথা বলছি না, বরং তার বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তার মূল্যকে দেখছি।’

লিওনেল মেসির বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তার কাছের সতীর্থ দে-পল।

তিনি বলেন, ‘মানুষের বোঝা উচিত সে-ও আর সবার মতোই একজন মানুষ। ইন্টার মিয়ামির কেউই তার সেরা পারফরম্যান্স না দেওয়া নিয়ে চিন্তিত নয়। আমরা পরিস্থিতিটি বুঝতে পেরেছি এবং এই মুহূর্তে সবাই তার পাশে রয়েছি।’

অবশ্য লিওনেল মেসি সেরাটা দিতে না পারলেও,এসিস্ট ছিলো গত ম্যাচেও।তবে নামটা যখন মেসি,তখন সবাই তার কাছে চায় স্পেশাল কিছু।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here