Homeফুটবলব্রাজিলের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ! ফিফার অনুমতি চাচ্ছে বাফুফে।

ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ! ফিফার অনুমতি চাচ্ছে বাফুফে।

- Advertisement -spot_img

ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ! ফিফার অনুমতি চাচ্ছে বাফুফে

ব্রাজিলের বিপক্ষে প্রস্তাবিত প্রীতি ম্যাচটি খেলতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ আয়োজনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি।

বিষয়টি সমাধানে ফিফার সঙ্গে আলোচনা করে ম্যাচ আয়োজনের পথ খুঁজতে চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

গতকাল ঢাকায় আসে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে গিয়ে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্সসহ বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন তারা।

পরে বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখার পর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দলটি।

বৈঠকে বাংলাদেশে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্রাজিলের প্রস্তাবিত তারিখ ৫ অথবা ৬ অক্টোবর। তবে ৬ অক্টোবর ম্যাচ নিশ্চিত হয়ে গেছে, এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

তিনি বলেন, বাংলাদেশের সভাপতি ফিফার সঙ্গে কথা বলে এমন একটি সিদ্ধান্ত নিতে চান, যাতে একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ এবং ফিফা আসিয়ান কাপেও অংশ নেওয়া সম্ভব হয়।

মূল জটিলতা বাংলাদেশের সূচি ঘিরে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার কথা বাংলাদেশের।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের পাশাপাশি অবস্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতে পারে দলটিকে। টুর্নামেন্টের ফাইনালও ৩ অক্টোবর।

অন্যদিকে ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। সেখান থেকেই ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্রাজিলের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও ড্রেসিংরুম, টেকনিক্যাল রুম এবং প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ দিয়েছে। এসব কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব বলেও জানিয়েছে তারা।

ব্রাজিল প্রায় ৯০ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় আসতে পারে। ফলে ম্যাচ আয়োজনের জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। এখন ফিফার সঙ্গে আলোচনার পরই পরিষ্কার হবে, ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশে আয়োজন করা সম্ভব হবে কি না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here