কথা ছিল বাংলাদেশের সাথেও হবে ম্যাচ। একাধিকবার সেলেসাও কর্মকর্তারা এসেছেন বাংলার মাটিতে। এমনকি দুই দফার তারিখও দেওয়া হয়ে ফুটবলের সবচেয়ে সফল দেশটির থেকে।
তবে শেষ পর্যন্ত আশিয়ান কাপের জন্য সমাঝোতা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে। ফলে বাংলাদেশের সাথে ম্যাচ আয়োজন আপাতত হচ্ছেনা সেলেসাওদের।
যদিও বাংলাদেশের সাথে না খেললেও এই সময়ে বাংলাদেশের পাশেই খেলবে ব্রাজিল।
ভিনি, রাফিনহারা আগামী ফিফা ফ্রেন্ডলিতে খেলবে মোট ৩ ম্যাচ। যেখানে এশিয়ার দেশ ও বিশ্বকাপ খেলা অষ্ট্রেলিয়ার সাথে তাদের মাটিতে হবে দুই ম্যাচ। এরপরই ভারত সফরে আসবে ব্রাজিল, সেখানে সেলেসাওরা খেলবে একটি ম্যাচ।
অষ্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটি হবে ২৫ সেপ্টেম্বর ব্রাজিলের সময় সকাল ৭টায় ও বাংলাদেশ সময় রাত ৮টায়। অষ্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে হবে দুই দলের ম্যাচ । এরপর ৩ দিন বিরতি দিয়ে ২৯ সেপ্টেম্বর একই সময়ে ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও মাঠে নামবে ব্রাজিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটির পর জাতীয় দল ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হবে। ঐতিহাসিক এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর।
কলকাতার সল্ট লেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় হবে এই ঐতিহাসিক ম্যাচটি। আর এই প্রীতি ম্যাচের জন্যই কয়েকদিনের মাঝে ঘোষিত হবে ব্রাজিল দল।
ইয়াহু স্পোর্টস সহ অনেক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে। সম্ভাব্য আগামী ৯ তারিখ হতে পারে এই দল ঘোষণা।
অর্থ্যাৎ ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি আগামী ৯ সেপ্টেম্ব অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করবেন।
বাংলাদেশ সময় অনুযায়ী ঘোষণাটি হবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটে। রিও ডি জেনেইরোতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিবিএফের সদর দপ্তরে অনুষ্ঠিত এই দল ঘোষণার অনুষ্ঠানটি সিবিএফ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
দেশী ও বিদেশী নানা সাংবাদিকরা উপস্থিত থাকবে সেই দল ঘোষণার দিন।
দল নির্বাচনের জন্য কোচ কার্লো আনচেলত্তি, তার কোচিং স্টাফ এবং পুরুষ জাতীয় দলের বিভাগের অন্যান্য কর্মকর্তারা এতদিন ঘুরে ঘুরে নানা জায়গার ম্যাচ পরিদর্শন করেন।
তার মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা দো ব্রাজিল, কোপা লিবার্তাদোরেস, কোপা সুদামেরিকানা এবং ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতার ম্যাচ সহ নানা ধরণের ম্যাচ।
এর বাইরে বয়সভিত্তিক পর্যায়ে নানা কোচের সাথে আলাপ করেছেন কোচ কার্লো। অর্থ্যাৎ চমক থাকতে পারে এবারের স্কোয়াডে। এবার দেখা যাক, চূড়ান্তভাবে কাদেরকে বাছাই করে বিশ্বকাপের পর খেলতে নামেন ডন কার্লো।




