স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা দল। এরপর হয়েছে অনেক অলট পালট।
এর মাঝে অবসরের ঘোষণা এসেছে দলের সেরা তারকা লিওনেল মেসির কাছ থেকে। আবার দলের একাধিক খেলোয়াড় পেয়েছেন নিষেধাজ্ঞা।
সব মিলিয়ে আর্জেন্টিনার আগামী ম্যাচের একাদশে যে আসবে নিষেধাজ্ঞা, তাতে নেই সন্দেহ।
গোলবারে আর্জেন্টিনার প্রথম পছন্দ হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। নতুন মৌসুমে নতুন ক্লাবে গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এখনও দলের গোলবারে সেরা তারকা তিনি, আগামী ম্যাচেও তাকে একাদশে দেখার সম্ভাবনাই থাকবে বেশি।
সেন্টার ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ জুটি হতে পারে সবচেয়ে সম্ভাব্য পছন্দ। যদিও সেন্সে বা অন্যান্যদের নিয়েও আলোচনা আছে বেশ।
তবে সুস্থ্য থাকলে রোমেরো ও লিসান্দ্রোর উপর ভরসা করবেন আর্জেন্টাইন কোচ। নতুন কাউকে ডাকলেও তিনি নামতে পারেন বদলি হিসেবে।
রাইট ব্যাকে মলিনা নিষেধাজ্ঞা পেয়েছেন, মন্টিয়েল নেই ফর্মে। বিশ্বকাপের আগে ফর্ম দেখানো আগস্টিন গিয়াওকে তাই এই জায়গায় দেখলে অবাক হবার থাকবেনা। অপরদিকে লেফট ব্যাকে ভালো পারফর্মেঞ্চের কারণে মেদিনা পেতে পারেন জায়গা। আগামী দিনে আরো একবার তাকে পরীক্ষা করতে চাইবেন স্কালোনি।
মাঝমাঠেই সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। পারেদেস না থাকায় আর্জেন্টিনার মাঝমাঠে এনজো ফার্নান্দেজের ওপর দায়িত্ব আরও বাড়বে।
নতুন মৌসুমে রেকর্ড ট্রান্সফারে তিনিও ছেড়েছেন ক্লাব। বিশ্বকাপে বার্কো সেভাবে সুযোগ পাননি, তবে আগামী দিনের জন্য এখনই তাকে প্রস্তত করতে চাইবেন কোচ। আর সেখানে এই ডিফেন্সিভ মিড আসবেন একাদশে।
এটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন নিকো পাজ। কোমোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পাজকে আগামী দিনে গড়ে তুলতে চাইবে আর্জেন্টিনা দল। আর সেখানেই দারুণ সুযোগ হতে পারে আগামী ম্যাচগুলো। পাজের সাথে সিমিওনেকে দেখা যেতে পারে রাইট উইঙ পজিশনে। অপরদিকে লেফট উইঙে আসতে পারেন জুভেন্তাসে খেলা নিকোলাস গঞ্জালেস।
এদের সাথে আক্রমণভাগে আসবেন জুলিয়ান আলভারেজ। যদিও ক্লাবে সেরকম সুযোগ পাচ্ছেননা তিনি, ক্লাব ছাড়া নিয়ে আছেন দোটানায়।
তবে দলের কম্বিনেশনে আলভারেজই হবেন স্কালোনির প্রথম পছন্দ। সব মিলিয়ে আগামী উইন্ডোতে এটাই হতে পারে আর্জেন্টিনার সেরা একাদশ। এবার দেখা যাক, আগামী দিনে কারা থাকেন স্কালোনির পরিকল্পনায়।




