Homeফুটবল'রাজা' হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফুটবলার হলেন রাজ পরিবারের সদস্য!

‘রাজা’ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফুটবলার হলেন রাজ পরিবারের সদস্য!

- Advertisement -spot_img

একদিকে রাজপরিবারের সিংহাসন, অন্যদিকে ফুটবলের মাঠ। জীবনের এমন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন জর্জ ডেসমন্ড কামুরাসি।

শেষ পর্যন্ত রাজকীয় মর্যাদা ও ঐতিহাসিক দায়িত্বের চেয়ে নিজের ভালোবাসার খেলাকেই বেছে নিয়েছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার।

উগান্ডার তোড়ো রাজ্যের রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে মারা যান।

মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যুতে নতুন উত্তরাধিকারী খোঁজার প্রক্রিয়া শুরু করে রয়্যাল সাকসেশন কমিটি।

মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসা ওয়ো দীর্ঘদিন ধরে রাজপরিবারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন।

তাঁর মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে প্রথম দিকে সবচেয়ে এগিয়ে ছিলেন চাচাতো ভাই কামুরাসি। কিন্তু রাজা হওয়ার প্রস্তাব পেয়েও সেটি গ্রহণ করেননি তিনি।

কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়োর ভাষ্য অনুযায়ী, কামুরাসি নিজের বর্তমান জীবনের বিভিন্ন দায়িত্বের কথা জানিয়ে সিংহাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

তাঁর সিদ্ধান্তের পর কমিটি নতুন করে উত্তরাধিকারী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে। পরে সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা ঘোষণা করা হয়।

রাজকীয় পরিচয়ের পাশাপাশি কামুরাসির আরেকটি পরিচয় রয়েছে ফুটবলার হিসেবে। ইংল্যান্ডের নন লিগ ফুটবলে ‘বিগ জি’ নামে পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ক্লাব এসই ডনসের সঙ্গেও তাঁর রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

কামুরাসির সিদ্ধান্তের পর তাঁর পুরো মনোযোগ এখন ফুটবলেই। চলতি মৌসুমে এসই ডনস প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে।

গত শনিবার এরিথ টাউনকে ২ ০ গোলে হারিয়ে তারা দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে দলটি।

উগান্ডায় তোড়োর রাজা সাংবিধানিকভাবে কোনো নির্বাহী বা রাজনৈতিক ক্ষমতা ভোগ করেন না।

তবে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিতে রাজপরিবারগুলোর মর্যাদা এখনো অনেক বেশি। সেই গুরুত্বপূর্ণ সিংহাসনের হাতছানি পেয়েও কামুরাসি বেছে নিয়েছেন ফুটবলকে। তাঁর কাছে রাজমুকুটের চেয়ে মাঠের স্বপ্নই যে বড়, সিদ্ধান্তটিই তার সবচেয়ে বড় প্রমাণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here