ম্যাচের আগে বাংলাদেশ কোচ বলেছিলেন আশা না রাখতে। সে বাক্য অমুলক ছিলনা মোটেও। ফিফা র্যাংকিংএ ১১ নাম্বার দল উত্তর কোরিয়া, বাংলাদেশ ১০৭ নাম্বার দল।
অর্থ্যাৎ দুই দলের ব্যাবধানটা আকাশ পাতালই। তবে এই কারণে উত্তর কোরিয়ার বিপক্ষে যে গোল হজমের সংখ্যাটা ছাড়িয়ে যাবে দুই অঙ্কে, সেটাও বোধহয় আশা করেননি বাংলাদেশের নারী দলের কোচ।
ম্যাচের পর তাই কোচের মুখে তাই এসেছে শিষ্যদের প্রতি ক্ষোভ।
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার সাথে হয়ত প্রতিযোগিতা চেয়েছিলেন কোচ বাটলার। তবে কোরিয়ার সাথে বাংলাদেশ খেলো গুণে গুণে ১০ গোল।
গোল হজমে বাংলাদেশ ভেঙে ফেললো নিজেদের ইতিহাস, এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৯ গোল হজম করে বাংলাদেশ নারী দল। এবার গোল হজমে দুই অঙ্ক ছুয়ে ফেলেছে মারিয়া মান্ডার দল।
পিটার বাটলার জানান পরিস্থিতি সম্পর্কে তিনিও বুঝতে পারছেন। ইংল্যান্ডে ৫০০ ম্যাচ খেলে নিজের অভিজ্ঞতার বর্ণনাও করেন বাটলার। পেশাদার ফুটবল কোচ হিসেবে এই পরিস্থিতি যে নিজেদের বিপক্ষে, সেটা অকপটেই স্বীকার করেন বাটলার।
এ নিয়ে এই অভিজ্ঞ ইংলিশ কোচ বলেন “ আমি একজন পেশাদার ফুটবল কোচ। আমি ইংল্যান্ডে ৫০০ ম্যাচ খেলেছি। আমি বোকা নই।
আমি ফুটবল সম্পর্কে একেবারেই অজ্ঞ নই। পরিস্থিতি আমাদের বিপরীতে গিয়েছে, সেটা আমরা জানি”
তবে এই পরিস্থিতি নিয়ে এখনই যে কাজ করতে হবে এই ইংলিশ কোচকে। গত বছর মায়ানমারকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। তখন বাংলাদেশের পারফর্মেঞ্চ দর্শকদের স্বপ্ন দেখাচ্ছিল। একদিন বাংলাদেশ রাজত্ব করে নারীরা বিশ্বকাপ খেলবে এমন ভাবনাও ছিল।
তবে আন্তজার্তিক শীর্ষ মানের ফুটবলের তেজ যেন এবার টের পেলো লাল সবুজের দল। শুধু কোরিয়ার সাথে নয়, শেষ ৪ ম্যাচেও মেলে তার প্রমাণ।
শেষ ৪ ম্যাচে মোট ২১ গোল হজম করে বাংলাদেশ দল। অর্থ্যাৎ ম্যাচপ্রতি ৫ গোলের বেশি হজম করে বাংলার নারীরা। এই সময়ে এশিয়া কাপে তিন ৩ ম্যাচে ১১ গোল হজম করে বাংলাদেশ। চীন, উজবেকিস্তান, কোরিয়ার সাথে ১১ গোল হজমের পর এবার উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করলো বাংলাদেশ এক ম্যাচেই। তবে ৪ ম্যাচে ২১ গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একবারের জন্যও বল পাঠাতে পারেনি ঋণপর্ণারা। নারী ফুটবলের জন্য যেটা মোটেও ভালো সংবাদ নিয়ে আসেনা।
সব মিলিয়ে তাই ঘুরে দাড়াতে দায়িত্ব নিতে হবে বাটলারকে। এশিয়ান গেমস বা এশিয়া কাপে বড় কিছু পাবার স্বপ্ন দর্শকরা দেখেনা। তবে বড় মঞ্চে বাংলাদেশের এমন অপমানিত হওয়াও দর্শকদের কাছে দারুণ বার্তা দেবেনা।




