Homeফুটবলমেসির বিদায়ী ম্যাচে ১টি টিকের মূল্য প্রায় ৬ কোটি টাকা!

মেসির বিদায়ী ম্যাচে ১টি টিকের মূল্য প্রায় ৬ কোটি টাকা!

- Advertisement -spot_img

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এমন ঐতিহাসিক মুহূর্ত সামনে থেকে দেখার সুযোগ পেতে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে থাকবে তুমুল আগ্রহ।

তবে সেই সুযোগ পেতে এবার গুনতে হবে অবিশ্বাস্য অঙ্কের অর্থ। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের একটি টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে প্রায় ৬ কোটি টাকা।

আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিকেই মেসির বিদায়ী ম্যাচ হিসেবে ধরা হচ্ছে।

জাতীয় দলের হয়ে ঘরের মাঠে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে আর্জেন্টিনায়। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে এই বিশেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে ৩ ম্যাচের সফরে প্রথমে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর মনুমেন্টালেই বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সবচেয়ে বেশি আকর্ষণ বেনিন ম্যাচকে ঘিরেই।

এই তিন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বেনিন ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট ৯০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি।

৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য অবশ্য তুলনামূলক কম দামে ২৯ হাজার ডলারে টিকিট রাখা হয়েছে।

তবে আসনভেদে দাম দ্রুতই বেড়ে গেছে। সিভোরি এন্ড সেন্টেনারিও আপার স্ট্যান্ডের টিকিট ১ লাখ ৮০ হাজার ডলার। মিডল স্ট্যান্ডের দাম ৩ লাখ ২০ হাজার ডলার। স্যান মার্টিন এন্ড বেলগ্রানো আপার স্ট্যান্ডেও একই দাম।

লোয়ার স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ লাখ ৫০ হাজার ডলার। আর সবচেয়ে দামি স্যান মার্টিন এন্ড বেলগ্রানো মিডল টায়ারের একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ মেসির বিদায়ী ম্যাচ সরাসরি দেখতে সবচেয়ে দামী একটি আসনের জন্য প্রায় ৬ কোটি টাকা খরচ করতে হবে।

স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। বাংলাদেশে তখন ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে তাই টিকিটের দাম যেমন আলোচনায়, তেমনি ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here