আজ রাত থেকেই আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততায় ফিরছে জাতীয় দলগুলো। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিল ও বাংলাদেশ তিনটি করে ম্যাচ খেলবে, আর্জেন্টিনার সামনেও থাকছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ।
ফলে ক্লাব ফুটবলের বিরতিতে হামজা চৌধুরী, লিওনেল মেসি ও ভিনিসিয়ুস জুনিয়রদের মাঠের পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।
তিন দলের ম্যাচ ঘিরেই এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।তবে ন্যাশন্স লীগেও আছে বড় বড় ম্যাচ।
কাল মাঠে নামছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচই ইন্দোনেশিয়ায় খেলবে হামজা চৌধুরীরা।
কাল বিকেল ৩ টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে টমাস ডুলির দল।
বাংলাদেশের পর একই দিনে মাঠে নামবে ব্রাজিল। কাল বিকেল ৪ টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনের কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়ামে। এরপর ২৯ সেপ্টেম্বর একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচের ভেন্যু সানকর্প স্টেডিয়াম।
ব্রাজিলের তৃতীয় ম্যাচটি আরও বিশেষ। ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফুটবল ইতিহাসে এটিই হতে যাচ্ছে ভারত ও ব্রাজিলের প্রথম মুখোমুখি লড়াই। ফলে ম্যাচটি ঘিরে ভারত-বাংলাদেশসহ পুরো উপমহাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকবে।
এছড়া আগামীকাল দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে,মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি,একই সময়ে মাঠে গড়াবে ফ্রান্স ও তুরস্কের লড়াই।
অন্যদিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচ ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে।
তবে আর্জেন্টিনার তিন ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শেষ ম্যাচটি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে।




